ঢাকা ০২:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশটা আমাদের সবার, পরিবেশও আমাদেরই রক্ষা করতে হবে: প্রধানমন্ত্রী বিদেশি ঋণের সুদাসল পরিশোধে গেছে ৪৪৯ কোটি ডলার ধামরাইয়ে স্বামীর মারধরে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী গ্রেপ্তার জুলাই গণহত্যায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিষয়ে বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্কতার নির্দেশ প্রশাসনে নিজেদের লোক নিয়োগ বহির্বিশ্বেও প্রচলিত: রিজভী শহীদুল্লাহ হলে ‘সমকামী কর্মকাণ্ডের’ তদন্তকে কেন্দ্র করে শিবির-ছাত্রদল সংঘর্ষ পাকিস্তানে ‘শান্তি সমাবেশ’ চলাকালে বিস্ফোরণ, নিহত ১৩ ৭২-এর সংবিধান শুরু থেকেই দেশকে বিভাজিত করে রেখেছে: নাহিদ ইসলাম

গণতন্ত্র ফেরাতে হলে সরকারকে সরাতে হবে: গয়েশ্বর

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমাদের সমস্যা একটা- তা হচ্ছে দেশে গণতন্ত্র নেই। এই গণতন্ত্র হরণ করেছে এই সরকার। গণতন্ত্র ফেরাতে হলে এই সরকারকে সরাতে হবে। তাই, কোনো দিকে না তাকেই আমরা যদি এই সরকারকে সরাতে পারি তাহলে গণতন্ত্র ফিরে আসবে।

সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম।

মুক্তিযুদ্ধে ও দেশ পরিচালনায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরে তার মতো সাহসী, সৎ ও দেশপ্রেমিক হতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান গয়েশ্বর। তিনি বলেন, জিয়াউর রহমান ভাষণ অথবা স্লোগানে নয়; তার কর্মদিয়ে ইতিহাস লিখে গেছেন। তিনি উৎপাদনের রাজনীতি করতেন। তাকে নিয়ে যারা অন্ধের মতো সমালোচনা করেন তারাও তার সততা নিয়ে প্রশ্ন তুলতে পারেননি। যে যতই ষড়যন্ত্র করুক জিয়াউর রহমানকে ইতিহাস থেকে কোনোভাবে মুছে ফেলা যাবে না।

বিএনপির এই নেতা বলেন, আমাদের মূল্য লক্ষ্য গণতন্ত্র হরণকারী এই সরকারকে ক্ষমতা থেকে সরাতে হবে। এই সরকারকে সরাতে হলে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। নিজেদের মধ্যে কোনো ভেদাভেদ রাখা যাবে না। তাহলেই গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে আমরা মুক্ত করতে পারব, আমাদের নেতা তারেক রহমানকে দেশের মাটিতে ফিরিয়ে আনতে পারব। তাই নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাব, গণতন্ত্রের জন্য দেশনেত্রী খালেদা জিয়ার পক্ষে আরেকটা যুদ্ধ করতে হবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক রমিজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

গণতন্ত্র ফেরাতে হলে সরকারকে সরাতে হবে: গয়েশ্বর

আপডেট সময় ০৮:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১