ঢাকা ০২:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

উধাও রাম রহিমের ডেরার ব্যবস্থাপক

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ধর্ষণের দায়ে সাজাপ্রাপ্ত ভারতের কথিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে দোষী সাব্যস্ত করার দিন থেকেই পালিয়ে আছেন তার পালিত কন্যা হানিপ্রীত ইনসান। এবার হরিয়ানায় সিরসায় রাম রহিমের ডেরার ব্যবস্থাপক বিপাসনারও খোঁজ পাচ্ছে না পুলিশ।

রাম রহিম ও হানিপ্রীতের পর ডেরার তৃতীয় ক্ষমতাধর ব্যক্তি বিপাসনা। হানিপ্রীত ও ডেরার মুখপাত্র আদিত্য ইনসানকে পালানোর সুযোগ করে দেওয়ার সঙ্গে তিনি জড়িত বলে ধারণা পুলিশের। গ্রেফতার এড়াতে বিপাসনা গত শুক্রবার থেকে পলাতক আছেন বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার সিরসার ডেরায় বিপাসনাকে দেখা গেছে। এরপর থেকে তার আর কোনো খোঁজ নেই। সেদিন থেকে তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে।

পুলিশ জানায়, হানিপ্রীত ও আদিত্য পালানোর পর থেকে বিপাসনার ওপর নজর রেখেছিল পুলিশ। পুলিশের ধারণা, বিপাসনাকে গ্রেফতার করতে পারলে রাম রহিমের অপকর্মের আরো অনেক তথ্য পাওয়া যাবে।

ডেরা সূত্র জানিয়েছে, রাম রহিমের মা নসিব কৌর গত বৃহস্পতিবার সানোরিয়া কারাগারে তার সঙ্গে দেখা করেছেন। সে সময় ডেরার তত্ত্বাবধায়ক হিসেবে জসমিতকে দায়িত্ব দেওয়ার অনুমতি দেন রাম রহিম। এ ছাড়া দ্বিতীয় তত্ত্বাবধায়ক হিসেবে গুরদাস সিং সালওয়ারা নাম বলেছেন তিনি।

প্রতিবেদনে আরো বলা হয়, আদালত গত ২৫ আগস্ট রাম রহিমকে ধর্ষণ মামলায় দোষী প্রমাণ করার দিন আদালত চত্বর থেকে তাকে নিয়ে পালানোর ছক করেছিলেন হানিপ্রীত। কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি। এরপর থেকে হানিপ্রীতের কোনো খোঁজ নেই পুলিশের কাছে। এ ছাড়া ওই দিন সহিংস ঘটনা ঘটাতে উসকানি দেওয়ার অভিযোগে ডেরার মুখপাত্র আদিত্য ইনসান ও ধীমান ইনসানের বিরুদ্ধে মামলা হয়েছে। ধীমানকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আদিত্য পলাতক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনগণকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পূরণ করা হবে : প্রধানমন্ত্রী

উধাও রাম রহিমের ডেরার ব্যবস্থাপক

আপডেট সময় ১০:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭