ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খানের ইন্তেকাল

আকাশ জাতীয় ডেস্ক:

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭১ বছর। রবিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের (বিএসএইচ) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে চিকিৎসকরা ঘোষণা করেন।

শহিদুজ্জামান খানের ভাগ্নি উম্মে তাহিরা মুক্তি এ তথ্য জানিয়েছেন।

শহিদুজ্জামান খানে দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি। স্ত্রী লেখিকা শাহিদা খানম কয়েক বছর আগেই গত হয়েছেন। কর্মময় জীবনে ১৯৭০ সাল থেকে শহিদুজ্জামান খান ডেইলি অবজারভার, ডেইলি স্টার, টেলিগ্রাফসহ বিভিন্ন মিডিয়ায় দায়িত্ব পালন করেন। সর্বশেষ ফিন্যান্সিয়াল এক্সপ্রেসে নির্বাহী সম্পাদকের পাশাপাশি চিফ নিউজ এডিটরের দায়িত্ব পালন করেন। জাতীয় প্রেসক্লাব ও ঢাকা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য এই সাংবাদিক অনেক দিন ধরেই বিএসএইচে চিকিৎসাধীন ছিলেন।

তার যুক্তরাষ্ট্র নিবাসী দুই ছেলের মধ্যে ছোট ছেলে বাবাকে দেখতে ঢাকায় আসতে পারলেও বড় ছেলে আসতে পারেননি। একমাত্র মেয়ে ঢাকায় বাবার কাছেই বসবাস করেন।

সাংবাদিক শহিদুজ্জামান খানের লাশ রাতেই রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের কথা রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র নির্বাহী সম্পাদক শহিদুজ্জামান খানের ইন্তেকাল

আপডেট সময় ১১:৩২:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১