ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরেবাংলা নগরে সরছে সচিবালয়, অনুমোদন দিল মন্ত্রিসভা দেশ গড়ার কাজে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান

কাতারে এক মাসে ১৩ বাংলাদেশির মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে গত জুনে ১৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে চারজন বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন। এছাড়া বাকিরা স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন। কাতারে বাংলাদেশ দূতাবাস সূত্র এ তথ্য জানিয়েছে।

বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের পক্ষে কোম্পানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম শাখা আইনি ব্যবস্থা নিচ্ছে বলে জানানো হয়েছে।

শ্রমশাখা প্রবাসে মৃত্যুবরণকারীদের জন্য সপ্তাহের সাতদিন দিনরাত ২৪ ঘন্টা সেবা দিয়ে থাকে। ফলে কোথাও কোনো প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলে দ্রুততম সময়ে দূতাবাসে জানানোর জন্য পরামর্শ দেয়া হয়েছে।

বাংলাদেশের বহু শ্রমিক কাতারে কর্মরত রয়েছেন। দেশটি বাংলাদেশের একটি বড় শ্রমবাজারে পরিণত হয়েছে। তবে মধ্যপ্রাচ্যের এই দেশটির ওপর সাম্প্রতিক সময় আরব দেশগুলো অবরোধ আরোপ করেছে।

এই অবরোধের কারণে জনগণ এবং ব্যবসায়ীরা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যাংক ক্ষাতসহ শ্রমবাজারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই অবরোধ শ্রমবাজারে প্রভাব ফেলছে তাই সেখানে অবস্থানরত বাংলাদেশিরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

গত মাসে বিভিন্ন দুর্ঘটনায় মৃত্যু হওয়া বাংলাদেশিরা হলেন ফরিদপুর জেলার সুকুমার মন্ডল, গাজীপুর জেলার মো. ইয়াকুব আলী এবং একই জেলার মো. জনি, চট্টগ্রাম জেলার মোহাম্মদ আকরাম হোসাইন।

এছাড়া যাদের স্বাভাবিক মৃত্যু হয়েছে তারা হলেন নারায়ণগঞ্জের শ্যামলী আক্তার, নরসিংদীর আবু তাহের, হবিগঞ্জের দয়া মিয়া, নায়মুর রহমান, সিলেটের মতিউর রহমান, টাঙ্গাইলের বজলুর রহমান, নোয়াখালীর বাহারউল্লাহ এবং গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার নুরুল ইসলাম শিকদার।

Tag :
আপলোডকারীর তথ্য

শাহ আমানতে রান্নার সরঞ্জামে সোনা পাচার, আটক ১

কাতারে এক মাসে ১৩ বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৩:৩৪:১২ অপরাহ্ন, বুধবার, ১২ জুলাই ২০১৭