ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনাভাইরাসে আক্রান্ত সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্রীড়াঙ্গনে করোনার হানা নতুন নয়। তবে এবার যোগ হলো নতুন মাত্রা। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক এবং সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ফিরে কোয়ারেন্টাইনে ছিলেন সুজন। কোয়ারেন্টাইন মুক্ত হয়ে ঈদের আগে দলীয় অনুশীলনে যোগও দিয়েছিলেন তিনি। তবে ঈদের পর থেকেই অসুস্থতা অনুভব করেন সাবেক এই ক্রিকেটার। এজন্য জাতীয় দলের টিম লিডার হিসেবে যোগ দিতে পারেননি। গতকাল (শুক্রবার) সুজনের হোটেলে ওঠার কথা ছিল, তবে করোনাভাইরাস পরীক্ষায় জানা যায়- তিনি করোনাভাইরাসে আক্রান্ত।

এদিকে আগামীকাল থেকেই শুরু হচ্ছে বাংলাদেশ-শ্রীলঙ্কা মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। যেকোনো সময়ের জন্য বাংলাদেশ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্য হলেন সুজন। করোনা আক্রান্ত হওয়ার কারণে আপাতত কোয়ারেন্টিনে থাকবেন তিনি। ফলে আসন্ন সিরিজে তাকে পাচ্ছে না বাংলাদেশ দল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোশাররফ করিমকে ‘ম্যাজিশিয়ান’ বললেন জয়া আহসান

করোনাভাইরাসে আক্রান্ত সুজন

আপডেট সময় ০১:৩৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ মে ২০২১