ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চলে গেলেন ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক মার্শাল অর্জুন সিংহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের সাবেক বিমান বাহিনীর প্রধান ‘মার্শাল’ অর্জন সিংহ। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান তিনি। বয়স হয়েছিল ৯৮ বছর। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক অর্জুনকে পাঁচতারা র‌্যাঙ্কিংয়ে উন্নীত করা হয়েছিল। এই র‌্যাঙ্কিং সেনাবাহিনীর ফিল্ড মার্শালের সমান। অর্জন ছাড়া স্যাম মানেকশ ও কে এম কারিয়াপ্পা পাঁচতারা র‌্যাঙ্কিং পেয়েছিলেন।

শনিবার সকালেই অর্জুনকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন ও সেনাবাহিনীর তিন বিভাগের প্রধান হাসপাতালে যান। অর্জুনের প্রয়াণের খবর জানার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন সিংহ রাঠৌর।

১৯১৯ সালের ১৫ এপ্রিল অবিভক্ত পাঞ্জাবের লিয়ালপুরে সেনা পরিবারে জন্ম হয় অর্জুনের। ১৯৩৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন অর্জুন। ১৯৬৪ সালের ১ আগস্ট থেকে ১৯৬৯ সালের ১৫ জুলাই পর্যন্ত তিনি বিমান বাহিনীর প্রধান ছিলেন। ১৯৬৫ সালে ভারত-পাক যুদ্ধ তিনি অসামান্য সাহসিকতা, মনের জোর ও দক্ষতার পরিচয় দেন। ১৯৬৫ সালে তাকে পদ্মবিভূষণ খেতাব দেয়া হয়।

১৯৭০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর তাকে ভারতের রাষ্ট্রদূত হিসেবে সুইজারল্যান্ড পাঠানো হয়। ১৯৭৪ সালের ভারতের হাইকমিশনার হয়ে কেনিয়া যান। ২০০২ সালে তাকে পাঁচ-তারার মর্যাদা দেয়া হয় বিমানবাহিনীর পক্ষ থেকে। তার কর্মজীবনে তিনি ৫০-এরও বেশি ধরনের যুদ্ধ বিমান চালিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

চলে গেলেন ভারত-পাকিস্তান যুদ্ধের নায়ক মার্শাল অর্জুন সিংহ

আপডেট সময় ০২:২৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭