ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ে জড়ো হচ্ছে হেফাজতের নেতাকর্মীরা

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে বাংলাদেশে অবস্থিত মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের উদ্দেশ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে জড়ো হচ্ছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। আজ সোমবার সকাল থেকেই বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে দৈনিক বাংলা মোড় পর্যন্ত এলাকায় জড়ো হতে শুরু করেন হেফাজতের নেতাকর্মীরা। পরে বায়তুল মোকাররমের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।

আজ বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি ছিল হেফাজতের। তবে দুপুর ১টার দিকে দূতাবাস ঘেরাও করা হবে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। হেফাজতের ঘেরাও কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর পল্টন, দৈনিক বাংলা মোড়সহ পাশের একাধিক স্থানে সতর্ক অবস্থান নিয়েছে পুলিশ।

বায়তুল মোকাররমের সামনে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন হেফাজতের ঢাকা মহানগরের মহাসচিব মুজিবুর রহমান মোহাম্মাদিয়া। রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সীমান্ত খুলে দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, সরকারকে মিয়ানমারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে হবে। আরাকানে রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্মম অত্যাচার ও হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে মিয়ানমারকে।

সমাবেশে ঢাকা মহানগর হেফাজতের অন্যতম নেতা মাওলানা মাহমুদুল হক বলেন, ‘টেকনাফ নদীর তীরে মুসলিম রোহিঙ্গাদের কান্না বাংলাদেশের মুসলিমরা কখনই সহ্য করবে না। হেফাজতে ইসলাম বাংলাদেশের লাখ লাখ কর্মী এরই মধ্যে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। দরকার হলে রোহিঙ্গাদের মুক্ত করতে জিহাদে নামবে হেফাজত।’

বাংলাদেশ থেকে মিয়ানমারের দূতাবাস তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মাহমুদুল হক বলেন, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী মিয়ানমার দূতাবাস নিয়ে যদি কোনো উদ্বেগ প্রকাশ না করেন, তাহলে হেফাজতের কর্মীরা ওই দূতাবাসের একটা একটা করে ইট খুলে নেবে।’

সমাবেশে হেফাজত নেতা মাওলানা নুরুল ইসলাম জিহাদী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ যে তিনি রোহিঙ্গাদের জন্য সীমান্ত খুলে দিয়েছেন। প্রধানমন্ত্রী একবার অনুমতি দিন, আরাকান স্বাধীন হয়ে যাবে। আর যদি অনুমতি না দেন, তাহলে আমরা নিরস্ত্র মুসলমানরা আরাকান স্বাধীন করব।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মিয়ানমার দূতাবাস ঘেরাওয়ে জড়ো হচ্ছে হেফাজতের নেতাকর্মীরা

আপডেট সময় ০২:২১:৩২ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭