ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ৩৫ লাখ টাকা লুট দোষারোপের সময় নয়, দুর্গত মানুষের পাশে দাঁড়াতে হবে: প্রতিমন্ত্রী অমিত জুলাই সনদ বাস্তবায়নে সংসদে না হলে রাজপথে আন্দোলন: গোলাম পরওয়ার অনলাইনে মাদক কেনাবেচার সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, সংসদে বিল পাস জাপা নেতার বাসায় নাহিদ ও হাসনাতের ডিনার-রাতযাপন জুলাই গণঅভ্যুত্থানকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্য গঠনে কাজ করবে এবি পার্টি বিরোধী দলের ওয়াকআউট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র, দাবি ট্রাম্পের রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়: আইএমএফকে অর্থমন্ত্রী

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের ওডিশায় এক ব্যক্তি তার মৃত বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির হওয়ার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ঘটনাটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

জানা গেছে, জিতু মুন্ডা (৫০) নামের ওই ব্যক্তি দিয়ানালি গ্রামের বাসিন্দা। তিনি তার বড় বোন কালরা মুন্ডার (৫৬) ব্যাংক হিসাব থেকে ২০ হাজার রুপি উত্তোলনের জন্য ব্যাংকে যান। কালরা মুন্ডা চলতি বছরের ২৬ জানুয়ারি মারা যান।

জিতু মুন্ডা দাবি করেছেন, বারবার অনুরোধের পরও ব্যাংক কর্তৃপক্ষ তার কথা শোনেনি। তিনি বলেন, আমি বহুবার ব্যাংকে গেছি। তারা আমাকে বলেছে, অ্যাকাউন্টধারীকে নিয়ে আসতে হবে টাকা তুলতে। আমি বলেছি, সে মারা গেছে, কিন্তু তারা শোনেনি। তাই বাধ্য হয়ে আমি কবর খুঁড়ে তার কঙ্কাল নিয়ে এসেছি, যেন প্রমাণ দিতে পারি যে সে আর বেঁচে নেই।

ঘটনাটি নিয়ে ব্যাপক আলোচনার পর এক দিন পর ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক একটি ব্যাখ্যা দিয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থ উত্তোলনের জন্য মৃত ব্যক্তির শারীরিক উপস্থিতি চাওয়া হয়নি।

ব্যাংকের দাবি, তাদের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সঠিক নয় এবং বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে এই অদ্ভুত ঘটনার পর স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাতনা থানার ওসি কিরণ প্রসাদ সাহু। তিনি বলেন, জিতু একজন অশিক্ষিত আদিবাসী মানুষ। তিনি ‘লিগ্যাল হেয়ার’ বা বৈধ উত্তরাধিকার কিংবা নমিনি সংক্রান্ত বিষয় সম্পর্কে জানেন না। অন্যদিকে ব্যাংক কর্তৃপক্ষও তাকে সঠিকভাবে পুরো প্রক্রিয়াটি বুঝিয়ে বলতে ব্যর্থ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এলডিসি থেকে উত্তরণে বাড়তি তিন বছর সময় নেওয়া বিলাসিতা নয়: তিতুমীর

টাকা উত্তোলনে বোনের কঙ্কাল নিয়ে ব্যাংকে হাজির ভাই

আপডেট সময় ০৮:২২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬