ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এটা তারই বহিঃপ্রকাশ: ড. কামাল

আকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতারের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রযন্ত্রের দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এ ঘটনা তারই বহিঃপ্রকাশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির রিপোর্ট সংগ্রহের কারণে রোজিনা ইসলামকে এই অবস্থায় পড়তে হয়েছে।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে ড. কামাল হোসেন এসব কথা বলেন।

তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে রোজিনা ইসলামকে সচিবালয়ে গেলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটকে রেখে শারীরিকভাবে নির্যাতন ও লাঞ্ছিত করার ঘটনা নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। রোজিনার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তার দ্রুত মুক্তি দাবি করেন তিনি। রোজিনাকে হেনস্তাকারী অতিরিক্ত সচিবসহ জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান ড. কামাল হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

ইংল্যান্ডকে হারিয়ে শ্রীলঙ্কার ঐতিহাসিক ৪৩০ রান তাড়া

দুর্নীতিবাজ আমলারা কতটা বেপরোয়া, এটা তারই বহিঃপ্রকাশ: ড. কামাল

আপডেট সময় ১০:৩০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১