ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিজয়ের ডাবল সেঞ্চুরি

আকাশ স্পোর্টস ডেস্ক:
এনামুল হক বিজয় যেন ধীরে ধীরে আড়ালেই পড়ে যাচ্ছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ইঙ্গিত দিলেও নির্বাচকরা দক্ষিণ আফ্রিকা সিরিজে শেষ পর্যন্ত বিজয়কে বিবেচনায রাখেননি। তবে বিজয়ের ব্যাট যে হাসতে পারে সেটা ভালভাবেই প্রমাণ করে দিলেন। চলতি জাতীয় লীগে (এনসিএল) ডাবল সেঞ্চুরি করেই নিজেকে মেলে ধরলেন।
প্রথম শ্রেণির ক্রিকেটে এটিই বিজয়ের প্রথম ডাবল সেঞ্চুরি। এর আগে মোট ৬২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বিজয়। যেখানে ১২টি সেঞ্চুরি ও ২২টি হাফসেঞ্চুরি রয়েছে। তার আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯৩ রান।
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে এই ম্যাচটি ড্র হওয়ার পথে রয়েছে। রংপুর বিভাগ প্রথম ইনিংসে করেছিল ৪৭১ রান। জবাবে ৯ উইকেটে ৪৯৫ রান করে ইনিংস ঘোষণা করেছে খুলনা। রবিবার বৃষ্টিবিঘ্নিত দিনে বিজয় ব্যক্তিগত ১৭৫ রানে দিন শেষ করেছিলেন। সোমবার ডাবল সেঞ্চুরির পথে বাকি পথটা পাড়ি দিতে সক্ষম হয়েছেন।
বিজয় করেছেন ২১৬ রান। এই স্কোর গড়তে তিনি খেলেছেন ৩৫৬ বল। মেরেছেন ১৮টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকাগামী দল থেকে বাদ পড়া অলরাউন্ডার নাসির হোসেনের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠ ছেড়েছেন। নাসির হোসেন নিয়েছেন পাঁচ উইকেট।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিজয়ের ডাবল সেঞ্চুরি

আপডেট সময় ০১:২৬:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭