ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পান্ডের অলরাউন্ড নৈপুণ্যে ভারতের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:
হার্দিক পান্ডের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে ভারত। শুরুতে ব্যাট করে ভারত ৭ উইকেটে করেছিল ২৮১ রান। এরপর বৃষ্টি বাগড়া দেয়। যে কারণে বৃষ্টি আইনে অস্ট্রেলিয়ার সামনে ২১ ওভারে ১৬৪ রানের লক্ষ্য নির্ধারিত হয়। তবে নির্ধারিত ওভারে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ১৩৭ রান।
রবিবার রাতে চেন্নাইয়ের চিদাম্বরাম স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে বিরাট কোহলির দল। তবে মাত্র ৮৭ রানে ভারত টপ অর্ডারের ৫ ব্যাটসম্যানকে হারিয়ে রীতিমতো বিপর্যয়ে পড়ে যায়। এ অবস্থায় অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ব্যাট হাতে জুটি বাঁধেন পান্ডে। ষষ্ঠ উইকেট জুটিতে তারা ১১৮ রান করে সেই বিপর্যয় থেকে ভারতকে ঠিক পথে নিয়ে আসেন। পান্ডে বল হাতেও নেন দুটি উইকেট।
দলীয় ২০৫ রানে পান্ডে আউট হয়ে যান পান্ডে। তার আগেই ৬৬ বল থেকে ৫টি করে চার ও ছক্কার মারে ৮৩ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন। কুলদীপ যাদবকে নিয়ে বাকি পথটা পার করেন ধোনি। দুই বল বাকি থাকতে ধোনি আউট হলেও কাজের কাজ হয়ে যায়্| চারটি চার ও দুই ছ্ক্কার মারে ৮৮ বল থেকে ৭৯ রান করেন ধোনি। শেষ বেলায় ভুবনেশ্বর কুমারের ৩২ রানও ভারতকে বড় স্কোর গড়তে সহায়তা করে। অস্ট্রেলিয়ার নাথান কোল্টার নেইল তিনটি এবং মার্কস স্টয়েনিস দুটি উইকেট নেন।
পরে বৃষ্টি আইনে ১৬৪ রানের লক্ষ্যে খেলতে নামা অস্ট্রেলিয়া ব্যাট হাতে রীতিমতো ধুকতে থাকে। ডেভিড ওয়ার্নার (২৫), গ্লেন ম্যাক্সওয়েল (৩৯) ও জেমস ফকনার (অপরাজিত ৩২) ছাড়া কেউ দুই অঙ্কও ছূঁতে পারেননি। ভারতের ইউজভেন্দ্র চাঁহাল তিনটি উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডে ও কুলদীপ যাদব একটি করে উইকেট নেন।
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পান্ডের অলরাউন্ড নৈপুণ্যে ভারতের জয়

আপডেট সময় ০১:০৩:৩১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০১৭