ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব থানার সামনে গিয়ে আত্মহত্যার হুমকি বিএনপি নেতার জামায়াতে গেলে মানুষের হিতাহিতজ্ঞান থাকে না, কর্নেল অলি তার বাস্তব উদাহরণ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল প্রাতিষ্ঠানিকের পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার আন্দোলনের মুখে বিলবোর্ড থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে দিল রাবি প্রশাসন রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে: তথ্যমন্ত্রী ইরানে হামলা স্থগিত হলেও মার্কিন বাহিনী জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’: হেগসেথ বরিশালে বোমা সদৃশ বস্তুর বিস্ফোরণে একই পরিবারে দগ্ধ ৩ ৫ আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

বহুতল বিল্ডিং কোনো দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না: আ.স.ম রব

আকাশ জাতীয় ডেস্ক:

জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব বলেছেন, কয়েক কোটি মানুষকে প্রচণ্ড দুর্যোগের মধ্যে ঠেলে দিয়ে বহুতল বিল্ডিং বা ফ্লাইওভার কোনো দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না।

মঙ্গলবার (৪ মে) জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) স্থায়ী কমিটির সভায় তিনি এসব কথা বলেন।

আ.স.ম রব বলেন, দেশের পাঁচ কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে অবস্থান করছে। ৩০ লাখের অধিক বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েশন সম্পন্ন করা ছাত্র বেকার। প্রতি চার জন শিশুর একজন অপুষ্টির শিকার। তারপরও রাষ্ট্রীয় অর্থের অপচয় করে উন্নয়নের ঢাকঢোল পেটানো সাধারণ মানুষের সঙ্গে রসিকতার নামান্তর। নিরন্ন মানুষের হাহাকার, কর্মক্ষম যুবকদের বেকারত্বের অভিশাপে প্রমাণ হয়েছে সরকারের তথাকথিত ‘উন্নয়ন’ প্রকৃতপক্ষে সরকারের ‘ব্যর্থতার’ নির্দেশক। আজ মা অভাবের তাড়নায় নবজাতককে রাস্তায় ফেলে যাচ্ছে। এগুলো সমাজ উন্নয়নের প্রতিফলন নয়।

স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় রাজনৈতিক, আঞ্চলিক রাজনীতি ও সাংগঠনিক বিষয়ে বক্তব্য প্রদান করেন দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার।

আ.স.ম রবের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য সা কা ম আনিসুর রহমান খান, মো. সিরাজ মিয়া, তানিয়া রব, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, আবদুর রহমান মাস্টার, হিরালাল চক্রবর্তী, আবদুল জলিল চৌধুরী, মাহমুদুর রহমান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ৩৮ নিবন্ধিত রাজনৈতিক দল: ইসি সচিব

বহুতল বিল্ডিং কোনো দেশের উন্নয়নের মাপকাঠি হতে পারে না: আ.স.ম রব

আপডেট সময় ০৯:০৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১