ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

‘সরকারি কর্মচারীরা মনে করেন তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, সরকারি কর্মচারীরা মনে করেন তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে। তারা ক্ষমতায় আনছে এটা সত্য। ভোট চুরি করছে ২৫ পার্সেন্ট।

তিনি বলেন, এদেশে আমলাতান্ত্রিক সরকার আজকে দেশ পরিচালনা করছে। তাদের নেতৃত্বে আজকে দেশ চলছে। এ দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই। কে কী মনে করবে, তাতে আমার কিছু যায় আসে না।

রোববার দুপুর ২টায় বসুরহাট পৌরসভার মেয়র কার্যালয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ জন ব্যবসায়ীকে আর্থিক অনুদান প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সময় তার অনুসারী আইযুব আলী তার ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে বক্তব্যটি প্রচার করেন। পরে আইয়ুব আলী লাইভ ভিডিওটি তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেন। ইতোমধ্যে বক্তব্যটি ফেসবুকে ভাইরাল হয়ে গেছে।

কাদের মির্জা বলেন, আমি জেলের জন্য প্রস্তুত। আমাকে হুমকি দিচ্ছে। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যেভাবে নির্যাতন করছে, আমাকে সেভাবে নির্যাতন করবে। আমারে বলছে, চুপ করি ঘরে বসি থাক। আমাকে বলছে নিজেকে প্রকাশিত করতেছ, আমাকে এমপির লোভ দেখাইছে, পদের লোভ দেখাইছে।

তিনি বলেন, কালকে ডিজিএফআই হুমকি দিছে ওবায়দুল কাদেরের বিরুদ্ধে বলা যাবে না, প্রশাসনের বিরুদ্ধে বলা যাবে না। এটা কোন রাষ্ট্র, কোন দেশ, এটা কী দেশ, কথা বলা যাবে না। তাহলে আপনারা আইন পাস করে বলে দেন- এ দেশে সত্য কথা বলা যাবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

‘সরকারি কর্মচারীরা মনে করেন তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনছে’

আপডেট সময় ১১:৩৬:২৩ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১