ঢাকা ০১:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

রিমান্ড ব্যবস্থা না তুলে নিলে রাজনৈতিক কর্মকাণ্ড করা মুশকিল

আকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, একটি সরকার কতটা দুর্বল হলে ৫৬ জন ছাত্রের ভয়ে কাপতে থাকে। ছাত্রনেতারা এমন কি করেছে যে, তারা জামিন পাবে না? তাদের জামিন দেওয়া হবে না কেন? রিমান্ডে অত্যাচার করে অভিযুক্তদের স্বীকারোক্তি নেওয়া হয়। আদালত এ বিষয়ে জানেও। রিমান্ড ব্যবস্থা না তুলে নিলে দেশে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা মুশকিল হয়ে যাবে।

সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘উদ্বিগ্ন অভিভাবক সমাজে’র ব্যানারে এক অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদ কর্মসূচি থেকে গ্রেফতারকৃত ছাত্র-জনতার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

তিনি বলেন, রাজনীতির নামে, বিশৃঙ্খলা সৃষ্টির নামে বিভিন্ন অজুহাত দিয়ে রাজনৈতিক ও সামাজিক কর্মীদের জেলের মধ্যে আটকে রাখার কোনোই কারণ নেই। এসময় তিনি গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে

রিমান্ড ব্যবস্থা না তুলে নিলে রাজনৈতিক কর্মকাণ্ড করা মুশকিল

আপডেট সময় ১০:৪৯:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১