ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

কাদের মির্জাকে বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম ভাগ্নে মঞ্জুর

আকাশ জাতীয় ডেস্ক:

বসুরহাট পৌরসভার মেয়র ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে বহিষ্কারের দাবি করেছেন তারই ভাগ্নে ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশীদ মঞ্জু। এ জন্য তিনি ৭ দিনের আল্টিমেটাম দিয়েছেন।

অন্যথায় রাজধানী ঢাকায় সংবাদ সম্মেলন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবনের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের হুমকিও দেন মাহবুবুর রশীদ মঞ্জু।

বৃহস্পতিবার রাতে কাদের মির্জার ভাগ্নে তার ফেসবুক থেকে লাইভে এসে এই আল্টিমেটাম দেন। এর আগে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ঘোষণা অনুযায়ী তিনি ফেসবুক লাইভে আসেন।

ভাগ্নে মঞ্জু বলেন, কাদের মির্জা সত্য বচনের নামে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগসহ সারাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে ধ্বংস করছেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আমাদের শেষ ঠিকানা। যাদের কাছে বিচার দিয়েছি তারা সবাই ব্যর্থ হয়েছেন। আমরা আগামী শুক্রবার (৭ মে) পর্যন্ত সময় দিলাম। এর মধ্যে যদি কাদের মির্জাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার না করা হয় তাহলে আমরা ঢাকায় সংবাদ সম্মেলন করব এবং প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করব।

মঞ্জু আরও বলেন, কোম্পানীগঞ্জে বর্তমানে শ্বাসরুদ্ধকর অবস্থা বিরাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছেন। আপনি মুক্তিযোদ্ধাদের সম্মান বাড়িয়েছেন। কিন্তু এই কাদের মির্জা কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানের ওপর হামলা চালিয়েছেন। এভাবে যদি একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয় তারপর আমাদের আর কিছুই বলার থাকে না।

কোম্পানীগঞ্জের মানুষ তার (কাদের মির্জা) তথাকথিত সত্য বচনের নামে অপরাজনীতির কাছে জিম্মি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আমরা আর পারছি না। আমাদেরকে এই নরপিশাচের হাত থেকে রক্ষা করুন। আগামী সাতদিনের মধ্যে যদি তাকে বহিষ্কার করা না হয় তাহলে গণরোষের কারণে কোনও ঘটনা ঘটলে তার দায় প্রশাসন ও আওয়ামী লীগকে নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

কাদের মির্জাকে বহিষ্কারের দাবিতে আল্টিমেটাম ভাগ্নে মঞ্জুর

আপডেট সময় ০১:২৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১