ঢাকা ০৬:১৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

বিচার ব্যবস্থার ওপরও আজকে হস্তক্ষেপ চলছে: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:

বিচার ব্যবস্থার ওপরও আজকে হস্তক্ষেপ চলছে বলে মন্তব্য করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভা মেয়র আবদুল কাদের মির্জা। মঙ্গলবার রাত ১০টায় বসুরহাট পৌরসভা ভবন থেকে তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক থেকে লাইভে এসে তিনি এ মন্তব্য করেন।

আবদুল কাদের মির্জা বলেন, পুলিশ এখানে আমাদের ছেলেদের গ্রেফতার করছে, যারা দলের জন্য দীর্ঘদিন ত্যাগ স্বীকার করেছে। কোম্পানীগঞ্জের প্রতিটি ইউনিয়নে যারা জনপ্রিয় তাদের হয়তো গ্রেফতার করছে। পুলিশ এখানে সন্ত্রাসী অভিযান ও এক তরফা তাণ্ডব চালিয়ে যাচ্ছে।

তিনি বলেন,  তাদের (কাদের মির্জা প্রতিপক্ষ) ৪ জনের জামিন হয়েছে। তাদের (প্রতিপক্ষ) কর্মীদের গ্রেফতারের পর একদিন বা দুই দিন পর জামিন হয়ে যায়। আর আমাদের ছেলেরা (কাদের মির্জার অনুসারী) সপ্তাহের পর সপ্তাহ জেলে পড়ে আছে। উকিল দুই-এক দিন পরপর তাদের জামিন চান, কিন্তু কোর্ট দেন না। বিচার ব্যবস্থার ওপরও আজকে হস্তক্ষেপ চলছে।

কাদের মির্জা অভিযোগ করে বলেন, পুলিশ আমার পৌরসভায় লোক উঠতে দেয় না। গত দুই মাস পুলিশের কারণে আমার দুই লাখ টাকাও আয় হয়নি। ৫৫-৬০ লাখ টাকা ত্রাণ বিতরণে ব্যয় করতে হয়েছে। আমার পৌরসভার ক্যাম্পাস থেকে পুলিশ মানুষকে ধরে নিয়ে যায়-এ সাহস তাদের কে দিয়েছে। আমাদের পরিচালনা করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। আমার পৌরসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপ করার অধিকার কে দিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

বিচার ব্যবস্থার ওপরও আজকে হস্তক্ষেপ চলছে: কাদের মির্জা

আপডেট সময় ০৯:৪২:২৩ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১