ঢাকা ১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি জাতির ভিতরে বিভক্তির সৃষ্টি করছে: ওবায়দুল

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতির ভিতরে বিভক্তির সৃষ্টি বিএনপিই করছে। এছাড়া জাতিসংঘসহ সারা দুনিয়া একবাক্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও মানবিক ভূমিকার প্রশংসা করে যাচ্ছে। শুধু একটি দল সরকার ব্যর্থ বলে অভিযোগ করেই যাচ্ছে। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সবার সহযোগিতা চাই। রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জাতীয় স্বার্থে বিবেচনা করলে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরে আসতেন। আমাদের অবাক লাগে, লন্ডন বসে খালেদা জিয়া কথা বলছেন, বিবৃতি দিচ্ছেন, আর এই সময়ে বারবার দেশে ফেরার তারিখ পাল্টাচ্ছেন।

তিনি আরো বলেন, ২০ দিন পর তারা কক্সবাজারে গেছেন। তাও যাওয়ার আগে স্থানীয় প্রশাসন বা সরকারের কোন পর্যায়ে তারা যোগাযোগ করেননি। শুধু মিডিয়াকে জানিয়ে গেছেন। এছাড়া তিনি দেশে থাকলে এখন কনট্রিবিউট করতে পারতেন। দেশের বাস্তবতা কি বিদেশে থেকে বোঝা যায়?

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসন, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন ও উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বিএনপি জাতির ভিতরে বিভক্তির সৃষ্টি করছে: ওবায়দুল

আপডেট সময় ০৭:১১:১৪ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭