ঢাকা ০৭:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু বাংলাদেশকে ১৪০ রানে অলআউট করল জিম্বাবুয়ে বাংলাদেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে আগ্রহী সুইজারল্যান্ড কোরীয় উপদ্বীপে ফের উত্তেজনা, পাল্লা দিয়ে বাড়ছে সামরিক শক্তি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ৯ জুলাই আয়াতুল্লাহ খামেনির শেষ জানাজা ও দাফন, অংশ নিতে পারেন দুই কোটি মানুষ প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার চট্টগ্রামে গ্যাসের পাইপ ফেটে আগুন, নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস

ভারতের ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন কামিন্স

আকাশ স্পোর্টস ডেস্ক:

করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারত এখন মৃত্যুপুরী। প্রতিদিন লাখে লাখে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, নিকট ভবিষ্যতে ভারতে করোনা আরও ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে।
এই অবস্থায় ভারতের পাশে দাঁড়িয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশ। অনেকে আবার ব্যক্তিগতভাবেও সাহায্যের হাত বাড়িয়েছেন। তাদের অন্যতম কলকাতা নাইট রাইডার্সের অজি পেসার প্যাট কামিন্স। তিনি ভারতের প্রধানমন্ত্রীর ‘পিএম কেয়ার’ তহবিলে ৫০ হাজার মার্কিন ডলার অনুদান দিয়েছেন।

বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে আছেন কামিন্স। জৈব সুরক্ষা বলয়ে থাকলেও কোভিড আতঙ্কে ভুগছেন আইপিএলের ক্রিকেটার থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজির অন্যান্য সদস্যরা। সবাই করোনার ভয়াবহতা খুব কাছ থেকেই উপলব্ধি করেছেন। করোনার ভয়ে ইতোমধ্যেই আইপিএল ছেড়ে দেশে ফিরে গেছেন তিন অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন ও অ্যান্ড্রু টাই। আর এই পরিস্থিতিতে আরও অনেকের মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা পেসার প্যাট কামিন্স।

টুইটারে প্রধানমন্ত্রীর তহবিলে অর্থ দানের এই খবর জানিয়ে কামিন্স সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। সেইসঙ্গে তিনি এই কঠিন সময়ে আইপিএল বন্ধ না করার পরামর্শও দেন। কারণ তার মতে, এই সময় ঘরবন্দি সাধারণ মানুষকে কিছুটা হলেও বিনোদন দেবে আইপিএল।

কামিন্স বলেন, ‘অনেকেই প্রশ্ন তুলছেন, দেশে যখন করোনার সংক্রমণ এত বেশি পরিমাণে বাড়ছে, তখন আইপিএল আয়োজন কতটা যুক্তিযুক্ত? এই বিষয়ে ভারত সরকারকে আমার পরামর্শ, করোনার কারণে আবার লকডাউন পরিস্থিতি তৈরি হয়েছে। অনেককেই গৃহবন্দি থাকতে হচ্ছে। তাই আইপিএলের এই কয়েক ঘণ্টার ম্যাচ তাদের কিছুটা হলেও মন ভালো করে দেবে। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু

ভারতের ভয়াবহ পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়ালেন কামিন্স

আপডেট সময় ১০:৫০:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১