ঢাকা ০৫:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলাম ধর্ম গ্রহণ করলেন দ.আফ্রিকান ক্রিকেটার

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দক্ষিণ আফ্রিকা জাতীয় ক্রিকেট দলের অল-রাউন্ডার বিয়র্ন ফরচুন। বিষয়টি নিশ্চিত করেছেন ফরচুন নিজেই।

এ নিয়ে তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক স্টোরি শেয়ার করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, পবিত্র রমজান মাসে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন ফরচুন। ইসলাম ধর্ম গ্রহণ করে ফরচুনের নাম এখন ইমাদ। নিজের ইচ্ছায়ই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে জানা গেছে। তার স্ত্রী আগে থেকেই ইসলাম ধর্মের অনুসারী ছিলেন। ফরচুনের স্ত্রীর নাম মিশেক এসেন।

ইসলাম ধর্ম গ্রহণ করায় চারদিক থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন ফরচুন। অভিনন্দন জানিয়েছেন তার সতীর্থ তারবাইজ শামসির স্ত্রী খাদিজা শামসিও, ফরচুন ও মিসেন এসেনের ছবি শেয়ার করে তাদেরকে অভিনন্দন জানিয়েছেন খাদিজা।

২০১৯ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ফরচুনের। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। বল হাতে মোট ৬ উইকেট ও ব্যাট হাতে পাঁচ ইনিংসে ৩৫ রান করেছেন তিনি। এ মাসেই দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান সিরিজে খেলেছেন ২৬ বছরের এই ক্রিকেটার।

এর আগে দ. আফ্রিকান পেসার ওয়েন পার্নেল ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন দ.আফ্রিকান ক্রিকেটার

আপডেট সময় ১০:৩৮:১৬ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১