ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

‘খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’

অাকাশ জাতীয় ডেস্ক:

খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জিয়া লন্ডনে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। রোহিঙ্গা ইস্যুতে সব দূতাবাসে চিঠি দিচ্ছেন, সেই চিঠিতে কী লেখা আছে তার ভাষা আমাদের জানা নেই। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, সারাবিশ্ব যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডাকে সাড়া দিয়ে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবং তাদেরকে যেন তাদের দেশে ফিরিয়ে দেওয়া যায় সে বিষয়ের আলোচনা করছেন। এর সমাধানের পথ বের করছেন ঐক্যবদ্ধ ভাবে। আর সেই সময়ে খালেদা জিয়া বিদেশে বসে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছেন।

তিনি আরো বলেন, বিদেশের মাটিতে বসে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিতর্কিত করতে এবং এ দেশের গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছেন।

জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিলের সভাপতিত্বে সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুল হক টুকু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, জাতীয় প্রেস ক্লাবের সহ-সভাপতি আজিজুল হক ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দ্বিতীয় বিয়ের আগে যে ৭ বিষয়ের দিকনির্দেশনা দেয় ইসলাম

‘খালেদা জিয়া দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন’

আপডেট সময় ০৭:০৪:৪০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭