ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৫৪৪ নুরুল হক নুরের ফেসবুক-হোয়াটসঅ্যাপ হ্যাকের চেষ্টা বাংলাদেশ-চীন সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার খুলতে পারে : হুমায়ুন কবির প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর

বিএনপিকে ইতিহাস মেনে নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

বঙ্গবন্ধুকে বিশ্ববাঙালির নেতা হিসেবে উল্লেখ করে বিএনপিকে ইতিহাস মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ইতিহাস বিকৃত করবেন না, ইতিহাস মেনে নিন—যারা ইতিহাস মানে না, ইতিহাস তাদের ক্ষমা করে না।

বুধবার (১৭ মার্চ) দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ে বাংলাদেশ কৃষক লীগ উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও কৃষকদের মাঝে সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দলীয় নেতাদের সঙ্গে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, হাজার হাজার বছরের ঘুমন্ত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে বঙ্গবন্ধু যে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, তা আজকে পৃথিবীর সমস্ত বাঙালির জন্য জাতিরাষ্ট্র বাংলাদেশ। সেকারণে বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের বাঙালিদের নেতা নন, তিনি সমগ্র পৃথিবীর সব বাঙালির নেতা।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. হাছান মাহমুদ বলেন, ইতিহাসের পাতায় বহু নেতার জন্ম হয়েছে, তারা মানুষকে নেতৃত্ব দিয়েছেন, দেশে স্বাধীনতা এনেছেন। কিন্তু বঙ্গবন্ধু যেভাবে একটি জাতিকে উদ্বুদ্ধ করেছেন। তাতে মানুষের সবচেয়ে প্রিয় যে নিজের প্রাণ, সেই প্রাণ বিসর্জন দেওয়ার মানসে জীবনকে হাতের মুঠোয় নিয়ে যুদ্ধ করে এক সাগর রক্ত পাড়ি দিয়ে বাঙালি স্বাধীনতা এনেছে। বাংলাদেশের আকাশে স্বাধীনতার রক্তিম সূর্যোদয় করেছে। এমন অবিস্মরণীয় নেতৃত্ব ইতিহাসে বিরল।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর দ্বারপ্রান্তে এসে মুজিবশতবর্ষে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, জানি, বিএনপির অনেক লজ্জা যে, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই অসামান্য অর্জন এসেছে। কিন্তু সরকারকে ধন্যবাদ দিতে লজ্জা লাগলেও জাতিকে অন্তত একটা ধন্যবাদ তারা দিতে পারতেন। সেটা দিতেও তারা ব্যর্থ হয়েছেন।

বিএনপি নানা কথা বলে, খলনায়ককে নায়ক, স্কুলের বদলি দপ্তরিকে হেডমাস্টার বানাতে চায়। কিন্তু জাতির অর্জন তাদের পছন্দ নয়—এমন মন্তব্য ড. মাহমুদ বলেন, পাকিস্তান হা-হুতাশ করে, বাংলাদেশ তাদের পেছনে ফেলে এগিয়ে গেছে। আর বিএনপি হা-হুতাশ করে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে দেশ এত এগিয়ে গেছে। দুই হা-হুতাশে মিল আছে।

বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় সহ-সভাপতি শেখ মোহম্মদ জাহাঙ্গীর আলম এবং সংগঠনের অপর নেতারা সভায় বক্তব্য দেন।

সভা শেষে ড. হাছান মাহমুদ আয়োজক ও অতিথিদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটেন, দোয়ায় অংশ নেন এবং কৃষকদের মাঝে কৃষক লীগের পক্ষ থেকে বিনামূল্যে সার বিতরণ করেন।

এর পরপরই বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত দোয়ায় যোগ দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প

বিএনপিকে ইতিহাস মেনে নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর

আপডেট সময় ১০:৫২:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১