ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

জিয়া স্বাধীনতার ঘোষণা দেয়ায় তাদের এতো জ্বালা: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল রিজভী বলেছেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেয়ায় তাদের এতো জ্বালা। এ কারণে জিয়াকে ভিলেন বানানোর কত চেষ্টা তাদের।

তিনি বলেন, ৭ মার্চের ভাষণ কি স্বাধীনতা যুদ্ধের কোনো আওয়াজ? এটাতো হচ্ছে দর কষাকষি। আপনি (পাকিস্তান) ক্ষমতা দিন, না হলে আমি কিন্তু স্বাধীনতা ঘোষণা করব। সারা পাকিস্তানের কাঠামোর মধ্যে আপনি প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। এটা স্বভাবিক আপনার দল জিতেছে, এটা অন্যায় কিছু না।

মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বেগম খালেদা জিয়া, তারেক রহমান, ব্যারিস্টার মওদুদ আহমদ, বেগম সেলিমা রহমান ও ডা. ফরহাদ হালিম ডোনারসহ বিএনপির সকল নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

বিএনপির এই শীর্ষনেতা বলেন, জিয়াউর রহমানকে ভিলেন বানানোর কতো চেষ্টা করা হয়েছে, কী ব্যাপার তুমি স্বাধীনতার ঘোষণা করলে কেন? এজন্য তাদের এতো ক্ষোভ, তাদের এতো জ্বালা। এজন্য কতো নতুন নতুন তত্ত্ব তারা দেয়। এবার দিয়েছে ২৫ ও ২৬ মার্চ নাকি যারা ব্যারিকেড দিয়েছেন তাদেরকে গুলি করে হত্যা করেছে জিয়াউর রহমান।

করোনার টিকা প্রসঙ্গে বিএনপির এই মুখপাত্র বলেন, ইন্ডিয়া বাংলাদেশে যে টিকা দিয়েছে তা নিয়ে আন্তর্জাতিকভাবে সন্দেহের তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলেছিল এই টিকা পরীক্ষামূলকভাবে চালু হবে বাংলাদেশে। আর্থৎ এই টিকা নেয়ার পর আমরা কতগুলো লোক মারা যাচ্ছি, কত লোক অসুস্থ হচ্ছি এটা আগে ভারত দেখবে। তারপর ওরা সিদ্ধান্ত নেবে। ভারতের এই টিকা থাইল্যান্ড, নরওয়ে, ডেনমার্ক বন্ধ করে দিয়েছে। ওটা তো ছিল অক্সফোর্ডের তৈরি। আর আমাদের যেটা দিয়েছে সেটা তো ভারতের। যেটা উৎপাদন করেছে ভারত।

তিনি আরও বলেন, আমি আগেও বলেছি এখনও বলছি, আমি যেহেতু এই টিকার বিরোধিতা করেছি, যোক্তিকভাবেই করেছি। আমি এই টিকা নেব না। আজকে প্রমাণিত হলো এই টিকার কার্যকারিতা নেই। এই টিকা মরণঘাতি, এই টিকার বিরুদ্ধে সারা দুনিয়া থেকে ধিক্কার দিচ্ছে।

এসময় আরএ উপস্থিত ছিলেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ মো. নেছারুল হক, সদস্য সচিব মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে টানাপোড়েন: কমেছে কর্মী গমন

জিয়া স্বাধীনতার ঘোষণা দেয়ায় তাদের এতো জ্বালা: রিজভী

আপডেট সময় ০৫:৪৬:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১