ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হলেন সাকিব আল হাসান। আগের দুজনের মতো তার এই সন্তানটিও যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে।

সাকিবের পারিবারিক সূত্র থেকে এই খবর পাওয়া গেছে।

তৃতীয় সন্তান জন্মের সময় স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতে বর্তমানে যুক্তরাষ্ট্রেই আছেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার সেজন্য টাইগারদের নিউজিল্যান্ড সফর থেকে ছুটি নিয়েছিলেন।

চলমান বছরের জানুয়ারিতে সাকিব-শিশির দম্পতির ঘরে তৃতীয় সন্তান আসার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সাকিব নিজেই নিশ্চিত করেছিলেন।

এর আগে ২০১২ সালের ১২ ডিসেম্বর যুক্তরাষ্ট্র প্রবাসী উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন সাকিব। ২০১৫ সালের ৮ নভেম্বর শিশিরের কোলজুড়ে আসে প্রথম সন্তান আলাইনা হাসান অব্রি। এরপর গত বছরের ২৪ এপ্রিল তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় সন্তান। তারকা দম্পতি তাদের দ্বিতীয় কন্যার নাম রেখেছেন ইরাম হাসান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

আপডেট সময় ০১:৩২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১