ঢাকা ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা ছিল রহস্যজনক: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা রহস্যজনক বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় তিনি সেক্টর কমান্ডার ছিলেন বটে। কিন্তু ওই সময়ে তার ভূমিকা রহস্যজনক ছিল।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান একটি সেক্টরের কমান্ডার আর ওনার স্ত্রী আর পুত্ররা একেবারে নতুন বউয়ের আদরে পাকিস্তানি ক্যান্টনমেন্টে আশ্রয় পেয়েছে। এটি কীভাবে সম্ভব?

তিনি বলেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে থেকে শুরু করে এবং পরবর্তী সময়ে জিয়াউর রহমানের কর্মকা- সাক্ষ্য দেয়, আসলে তিনি মুক্তিযোদ্ধার ছদ্মাবরণে পাকিস্তানিদের সহযোগী হিসেবে কাজ করেছেন।

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, অন্য আইনেও মানুষ গ্রেফতার হয়। কারাগারে নানা কারণে মৃত্যু হয়। কোনো আইনে কেউ যদি গ্রেফতার হয়ে কোনো কারণে কারাগারে মৃত্যুবরণ করেন বা তার স্বাভাবিক মৃত্যু হলে যদি সে আইন বাতিল করতে হয়, তাহলে বাংলাদেশের সব আইন বাতিলের কথা আসে।

তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন দেশের জনগণকে ডিজিটাল নিরাপত্তা দেয়ার জন্য প্রণয়ন করা হয়েছে।

তিনি বলেন, যখন ডিজিটাল বিষয়টা ছিল না, তখন আইনের প্রয়োজন ছিল না। ডিজিটাল বিষয়টি আসায় ডিজিটাল নিরাপত্তার বিষয়টিও আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে টানাপোড়েন: কমেছে কর্মী গমন

মুক্তিযুদ্ধে জিয়ার ভূমিকা ছিল রহস্যজনক: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০৫:২৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১