ঢাকা ০৪:০২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৫ বছর পরেও কবরে অক্ষত দুই লাশ!

আকাশ জাতীয় ডেস্ক:  

ভোলায় দাফনের ১৫ বছর পরেও অক্ষত অবস্থায় দুটি লাশ পাওয়া গেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অসংখ্য মানুষ এক নজর লাশগুলো দেখতে ভিড় করেন। মঙ্গলবার সকালে ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গুপ্তমুন্সি গ্রামে এ ঘটনা ঘটে।

ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের রাস্তা বর্ধিত করার কাজের জন্য মাটি খুড়তে গিয়ে লাশ দুটি অক্ষত অবস্থায় পাওয়া যায়। পরে লাশ দুটি ওই এলাকার পাশে একটি যায়গায় পুনরায় দাফন করা হয়।

ওই এলাকার সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোরশেদা বেগমের স্বামী আমজাদ হোসেন বাবুল জানান, প্রায় ১৭ বছর আগে গুপ্তমুন্সি গ্রামের কাঞ্চন চৌকিদার মারা যান। পরে তাদের কবরের যায়গা না থাকায় বাড়ির দরজায় রাস্তার পাশে তাকে দাফন করা হয়। কাঞ্চন ইলিশা বাজারে ব্যবসা করতেন। তিনি নিয়মিত নামাজ-রোজা করতেন।

পরে কাচিয়া ইউনিয়নের বাসিন্দা তার বেয়াই প্রায় ১৪ বছর আগে মারা গেলে তাকেও কাঞ্চন চৌকিদারের পাশে দাফন করা হয়।

সর্বশেষ ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক বর্ধিত করার কাজ করতে কবর সরানোর প্রয়োজন হলে তাদের পরিবারকে কবর সরাতে বলা হয়। পরে তারা মঙ্গলবার সকালে কবর খুঁড়েন। এসময় এদের দুজনের লাশ অক্ষত অবস্থায় পাওয়া যায়। এমনকি তাদের কাপনের কাপড়েও কোনো দাগ পড়েনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫ বছর পরেও কবরে অক্ষত দুই লাশ!

আপডেট সময় ১১:৫৫:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১