ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মায়ের চিকিৎসা করাতে গাড়ি বিক্রি করে দিলেন ক্রিকেটার শাহাদাত

আকাশ স্পোর্টস ডেস্ক:

গত জাতীয় লিগে সতীর্থের গায়ে হাত তুলে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন পেসার শাহাদাত হোসেন। পাঁচ বছরের মধ্যে শেষ দুই বছর স্থগিত নিষেধাজ্ঞা। কিন্তু ১৬ মাস না যেতেই বিসিবির কাছে শাস্তি কমানোর আবেদন করেছেন তিনি। আগামী মার্চের শেষে শুরু হতে যাওয়া জাতীয় লিগে খেলতে চান। কারণ, ক্যানসারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য তার অর্থের প্রয়োজন। ইতোমধ্যে মায়ের চিকিৎসার জন্য তার শখের গাড়িটি বিক্রি করে দিয়েছেন তিনি। শাহাদাত হোসেনের মা জরায়ু ক্যানসারে আক্রান্ত।

সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে শাহাদাত জানান, ‘২০১৭ সালে হঠাৎ করে তার বা ক্যানসারে আক্রান্ত হন। পরীক্ষা-নিরীক্ষার পর জানা গেল তার জরায়ু ক্যানসার। তখন চিকিৎসায় অনেকটাই সুস্থ হয়েছিলেন মা। লকডাউনের সময়টাতে তার মা আবারও অসুস্থ হয়ে পড়েন। প্যারালাইজড হয়ে যান। বর্তমানে তার ক্যানসার থার্ড স্টেজে আছে।’

তিনি বলেন, ‘আমার এক ভাই জার্মানি থাকে, ও সেখান থেকে হেল্প করছে। আর আমার একটি গাড়ি ছিল, আম্মুর চিকিৎসার জন্য সেটি বিক্রি করে দিয়েছি। বিসিবি যদি আমাকে আবার খেলার সুযোগ দেয় তাহলে আমি মায়ের পাশে দাঁড়াতে পারব। আমার তো আর কোনো পেশা নেই। দুই বছর বসে থাকার কারণে কষ্ট বাড়ছে। বিসিবি, কোয়াবের কাছে ক্ষমা চেয়েছি। ইনশাল্লাহ, উনারা বিষয়টি বিবেচনা করে, একটি ব্যবস্থা করবেন।’

‘আমার এখন একটাই চাওয়া, আমি ক্রিকেটে ফিরতে চাই। আমি আর বেশি দিন হয়তো খেলতে পারব না। এখন যদি আমার বয়স ৩৬ হয়ে থাকে তাহলে আর ৪ বা ৫ বছর খেলতে পারব। আম্মুর অবস্থা খুবই খারাপ, এ জন্যও খেলতে চাই,’- বলেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দৃশ্যম থ্রি: ১৪০ কোটি বাজেটের সিনেমা আয় করল ৫৬৯

মায়ের চিকিৎসা করাতে গাড়ি বিক্রি করে দিলেন ক্রিকেটার শাহাদাত

আপডেট সময় ০৮:২৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১