ঢাকা ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ, জাহাজ নির্মাণ খাতে বিনিয়োগের আহ্বান অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ৫০ হাজার শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে শুরু হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’:মাহদী আমিন

জিয়া-খালেদা-তারেকের প্রতিকৃতিতে সজ্জিত বিএনপির কার্যালয়

আকাশ জাতীয় ডেস্ক:

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ‘জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমান’ প্রতিকৃতি দিয়ে সাজানো হয়েছে বিএনপির নয়াপল্টনের কার্যালয়। আলোকসজ্জিত করা হয়েছে দলের কার্যালয়।

সোমবার রাত ৮টায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বোতাম টিপে এই সাজসজ্জা, বইমেলা ও চিত্র প্রদর্শনী কর্মসূচির উদ্বোধন করেন।

ভবনে সামনে বসানো হয়েছে বড়পর্দার টেলিভিশন। যেখানে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার শাসনামালের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সচিত্র প্রামাণ্যচিত্র সারাবছর প্রদর্শন করা হবে।

কার্যালয়ের সামনে যে সব ব্যানার-ফেস্টুন ছিল তা সরিয়ে ফেলা হয়েছে। ভবনের সামনে আইল্যান্ডে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দিয়ে সজ্জিত করা হয়েছে।

সাজসজ্জা ও মুক্তিযুদ্ধের বইমেলাসংক্রান্ত কমিটির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সুবর্ণ জয়ন্তী উদযাপন জাতীয় কমিটির আহবায়ক খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, সেলিমা রহমান, আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, ফজলুল হক মিলন, বিলকিস জাহান শিরিন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, নাজিম উদ্দিন আলম, আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, মোস্তাফিজুর রহমান বাবুল, কাজী রওনাকুল ইসলাম টিপু, রফিক শিকদার, আহসান উল্লাহ চৌধুরী, আমিরুল ইসলাম খান আলিম, হাবিবুর রশীদ হাবিব, শায়রুল কবির খান প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠান হয় বিকালে গুলশানের হোটেল লেকসোরে। এরপর রাতে নয়া পল্টনের কার্যালয়ে সাজ-সজ্জার এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী

জিয়া-খালেদা-তারেকের প্রতিকৃতিতে সজ্জিত বিএনপির কার্যালয়

আপডেট সময় ১১:০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১