ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

এখন নাটক নিয়েই ভালো আছি: মেহজাবীন

অাকাশ বিনোদন ডেস্ক:
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। নাটকের পরিমাণও বাড়ছে। গত দুই ঈদের নাটকের পরিমাণ অন্য কয়েকবছরের নাটকের চেয়ে বেশি। কাজগুলো নিয়ে আলোচনায়ও আসছেন। কোরবানির ঈদে ‘বড় ছেলে’ নাটকটিতে অভিনয় করে এখন অন্যতম প্রসঙ্গ তিনি।
মেহজাবীন বলেন, ‘একটি কাজের মূল স্বীকৃতি দর্শকের ভালোবাসা। সেই ভালোবাসার মাত্রা যখন প্রত্যাশার বাইরে হয় তখন আসলে সেটি ব্যাখ্যা করার ভাষা থাকে না। এবার ঈদের কাজগুলোর পর এমন অবস্থাই হয়েছে আমার। বিশেষ করে আরিয়ানের ‘বড় ছেলে’র কথা বলবো। পুরো ইউনিটের প্রতি কৃতজ্ঞ আমি। এছাড়াও অন্য অনেকগুলো নাটকেরও দর্শক প্রতিক্রিয়া ভালো। এখন তো নাটকগুলো সহজেই দর্শকরা ইউটিউবে দেখতে পান। সেখানে নাটকগুলো ভিউ ও মন্তব্য দেখে ভালোই লাগে।’
নাটকে আঁটসাট বেঁধে নামলেও চলচ্চিত্র নিয়ে কোনো খবর নেই তার। এর আগে একটি চলচ্চিত্রে অভিনয় করার কথা থাকলেও সেটি আর করা হয়নি। মেহজাবীন এ প্রসঙ্গে বলেন, ‘এখন নাটক নিয়েই ভালো আছি। নিয়মিত কাজ করছি, শিখছি। চলচ্চিত্র করার ইচ্ছে তো আছেই। সেটি সময় হলেই হয়তো হয়ে যাবে।’
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন নাটক নিয়েই ভালো আছি: মেহজাবীন

আপডেট সময় ১২:৪৩:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭