ঢাকা ০৯:১০ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থান এ দেশের সব মানুষের অর্জন: সমাজকল্যাণমন্ত্রী হত্যা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন স্থগিত খুনোখুনি পছন্দ না আমার, ইরানের সঙ্গে চুক্তি করতে চাই: ট্রাম্প চট্টগ্রামে অভিমানী স্ট্যাটাস দিয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন তরুণ

দেশে অনেক তন্ত্র আছে, শুধু একটি তন্ত্র নেই: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে অনেক তন্ত্র আছে। হাসিনাতন্ত্র আছে, মিথ্যাতন্ত্র, লুটপাটতন্ত্র, ব্যাংক লোপাট করার তন্ত্র এবং জাতীয় অর্থনীতি লুটপাট করার তন্ত্র আছে। শুধু একটি তন্ত্র নেই, সেটি হচ্ছে– গণতন্ত্র। এই গণতন্ত্রের জন্য আজকের লড়াই। এই গণতন্ত্র নেই বলে গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া বন্দি। দেশের শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।

মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলের ‘সিদ্ধান্ত’ অপচেষ্টার প্রতিবাদে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

সরকার মাফিয়াতন্ত্র কায়েম করেছে মন্তব্য করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, গোপনে ও অন্ধকারে কত অনাচার করছে সরকার। কত ধরনের অপকীর্তি করছে, কত ধরনের অন্যায় করছে। এসব করে মাফিয়াতন্ত্র কায়েম করেছে। কথা বলার স্বাধীনতা হত্যা করে, গণতন্ত্র হত্যা করে। খবরের কাগজ পড়া স্বাধীনতা হত্যা করে দেশ চালাতে গেলে মাফিয়া দরকার। যে সরকার মাফিয়াদের দিয়ে দেশ চালায় সে নিজে একজন মাফিয়া।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব অধ্যাপক ডা. আবদুস সালামের পরিচালনায় মানববন্ধনে আরও অংশ নেন ড্যাবের সহসভাপতি ডা. সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মেহেদী হাসান, যুগ্ম মহাসচিব ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. শেখ ফরহাদ, ডা. দোলন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, শহিদুল আলম, ডা. রফিকুল ইসলাম, ডা. মিজানুর রহমান, বিএনপির সহপ্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, ডা. নিলুফা ইয়াসমিন, ডা. ফারুক আহমেদ, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের গোলাম মাওলা শাহিন প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের

দেশে অনেক তন্ত্র আছে, শুধু একটি তন্ত্র নেই: রিজভী

আপডেট সময় ০১:৪৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১