ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিকালের নাস্তায় বিফ চাপ ও ফুলকো লুচি

আকাশ নিউজ ডেস্ক:

লুচির সঙ্গে বিফ চাপ খেতে খুবই সুস্বাদু। বিকালের নাস্তায় পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন মজাদার বিফ চাপ ও ফুলকো লুচি।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন বিফ চাপ ও ফুলকো লুচি-

চাপের মসলা তৈরির উপকরণ :

জিরা ২ টেবিল চামচ, শাহি জিরা- আধা চা চামচ, কালো ও সাদা গোলমরিচ দেড় চা চামচ, জয়ফল অর্ধেকটি, জয়ত্রী ৪/৫টি পাতা, কালো এলাচ ১টি, সবুজ এলাচ ৫টি, দারুচিনি ৬ টুকরো (ই ইঞ্চি) ও লবঙ্গ ৭/৮টি।

অন্যান্য উপকরণ :

গরুর মাংস ১ পাউন্ড (হাড়ছাড়া), কাঁচা পেঁপে ২ টেবিল চামচ (পেস্ট), রসুন বাটা ১ টেবিল চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, মরিচ গুঁড়া স্বাদমতো, বেসন আধাকাপ (হালকা ভেজে ঠাণ্ডা করা), লবণ স্বাদমতো, সরিষার তেল ১ টেবিল চামচ, চাপের মসলা দেড় টেবিল চামচ।

প্রণালি :

চাপের মসলা তৈরির সব উপকরণ একসঙ্গে গুঁড়া করে মুখবন্ধ বয়ামে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন।

গরুর মাংস পাতলা ও বড় করে টুকরা করে ভালো করে ধুয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিন। হ্যামার দিয়ে খানিকটা থেঁতলে নিন মাংসের টুকরোগুলো।

এবার তেল বাদে বাকিসব উপকরণ দিয়ে মেখে নিন মাংস। সারারাত ফ্রিজে রেখে দিন ঢেকে। পর দিন তেল গরম করে মাঝারি আঁচে ভেজে নিন মজাদার বিফ চাপ।

ফুলকো লুচি-

উপকরণ :

ময়দা ১ কাপ, তেল ২ টেবিল চামচ, লবণ আধা চা চামচ, সুজি ১ চা চামচ, চিনি আধা চা চামচ, পানি পরিমাণমতো, তেল ডুবোভাবে ভাজার জন্য যে পরিমাণ লাগে।

প্রণালি :

একটা পাত্রে ময়দা, তেল, লবণ, সুজি ও চিনি দিয়ে শুকনা ময়ান করে নিন। এবার পরিমাণমতো পানি দিয়ে মণ্ড তৈরি করুন। মণ্ডটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিন ৩০ মিনিট।

এর পর ৮টি ছোট লেচি কেটে নিন। লেচি দিয়ে লুচির আকারে বেলে কড়াইতে ভাজার জন্য পরিমাণমতো তেল দিয়ে গরম করুন।

তার পর গরম তেলে লুচি ছাড়ুন। একপাশ ফুলে উঠলে অপর পাশ উল্টে দিন। লুচি সাদা থাকতেই ভেজে তুলতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বিকালের নাস্তায় বিফ চাপ ও ফুলকো লুচি

আপডেট সময় ১২:০০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১