ঢাকা ১২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার পরীক্ষায় নকল নিয়ে অপপ্রচার চালালে গ্রেফতার করা হবে: শিক্ষামন্ত্রী সৌদি আরবে আরামকো’র হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু ভয়াবহ বিমান দুর্ঘটনায় ফ্রান্সে ১১ জনের মৃত্যু

রকিবুলকে মারতে গেলেন সুজন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

জাতীয় দলের সাবেক অধিনায়ক রকিবুল হাসানকে মারতে গেলেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে দেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত লিজেন্ডস চ্যাম্পিয়ন্স ট্রফিতে অপ্রত্যাশিত একটি ঘটনাকে কেন্দ্র করে সিনিয়র ক্রিকেটার রকিবুল হাসানের দিকে মারার উদ্দেশ্যে তেড়ে যান ক্যাসিনো কাণ্ডে সমালোচিত খালেদ মাহমুদ সুজন।

সুজনের এমন ঘটনায় অনেকেই অবাক হয়েছেন। অনেকে এগিয়ে গিয়ে সুজনকে আটকানোর চেষ্টা করেন। তাকে আটকাতে বেশ বেগই পেতে হয়েছে। এর মধ্যেই এই বোর্ড পরিচালক রাগ আটকাতে না পেরে উপড়ে ফেলেন মাঠের পাশে থাকা স্পন্সর প্রতিষ্ঠানের ছোট্ট ছাউনি।

কী এমন ঘটল যে এই বয়সে সিনিয়র রকিবুল হাসানের দিকে তেড়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালী পরিচালক খালেদ মাহমুদ?

এ ব্যাপারে রকিবুল হাসান বলেছেন, আমি যেহেতু টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান তাই বলেছি অন্য জায়গায় খেলা আয়োজনের জন্য। আইনের মধ্যে যা আছে তা-ই বলেছি; কিন্তু আমি হতাশ সুজনের এমন মারমুখী আচরণে। এটা নিয়ে আমার কিছু বলার নেই।

প্রকাশ্যে কক্সবাজারের মাঠে ম্যাচরেফারি রকিবুল হাসানকে মারতে উদ্যত হওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে সুজন বলেন, এ নিয়ে কিছুই বলবেন না তিনি। নো কমেন্টস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রকিবুলকে মারতে গেলেন সুজন

আপডেট সময় ০৮:৩৯:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১