ঢাকা ০৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

ভাষা আন্দোলন বিএনপির সংগ্রামকে শাণিত করছে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

বায়ান্নোর ভাষা আন্দোলন বিএনপির বর্তমান সংগ্রামকে শাণিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যমের কর্মীদের এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, বর্তমানে মাফিয়া চক্রের মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের নামে মিথ্যা মামলা দেওয়াসহ হামলা করা হচ্ছে। গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে। তারপরও বিএনপি আন্দোলন চালিয়ে যাচ্ছে। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়াকে তিন বছর অন্যায়ভাবে বন্দি করে রাখা হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেন, গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। ভোট ডাকাতির মাধ্যমে সরকার ক্ষমতায়। অবিলম্বে এই সরকারকে পদত্যাগ করতে হবে। এই সরকার অবৈধ সরকার, এই সরকারের কোনো বৈধতা নেই। এই সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, ঢাকা দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের শ্রমবাজারে টানাপোড়েন: কমেছে কর্মী গমন

ভাষা আন্দোলন বিএনপির সংগ্রামকে শাণিত করছে: রিজভী

আপডেট সময় ১২:১০:৪০ অপরাহ্ন, রবিবার, ২১ ফেব্রুয়ারী ২০২১