ঢাকা ১০:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার নাসীরুদ্দীন পাটওয়ারী যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক সংস্কৃতি নয়: প্রতিমন্ত্রী পরীক্ষা দিয়ে লাইনে দাঁড়িয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান ‘এক দফা’ ঘোষণার নেপথ্য ঘটনা তুলে ধরে বিস্ফোরক পোস্ট আব্দুল কাদেরের হাসিনা দেশে আসলে কী পদক্ষেপ নেওয়া হবে, জানালেন নাহিদ গুমে শাস্তি যাবজ্জীবন, মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি ভোটার তালিকা পাওয়ার পর রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ: ইসি সচিব রাতের আঁধারে অসুস্থ স্বামীকে রাস্তায় ফেলে গেলেন স্ত্রী সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ-কুসুম কল্পনা’

আকাশ জাতীয় ডেস্ক:  

এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ-কুসুম কল্পনা উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘তারা জন্মলগ্ন থেকেই ষড়যন্ত্রের রাজনীতি করে আসছে।’

দিনক্ষণ ঠিক করে সরকার পতনের ঘোষণা বিএনপির নতুন কোনো দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ কি না, সেজন্য জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আজ শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি ওই কথা বলে এ আহ্বান জানান।
সরকার পতনের সাইরেন বেজে গেছে বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার গ্লানি ঢাকতে বিএনপি নেতাদের এটি আত্মতুষ্টি লাভের অপচেষ্টা মাত্র।’

জনবিরোধী কর্মসূচির কারণে জনগণ বিএনপিকে অনেক আগেই লালকার্ড দেখিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘কর্মীদের রোষানল থেকে বাঁচতে এবং পদ-পদবি ধরে রাখতে বিএনপির কিছু কিছু ফরমায়েশি নেতা ধান ভানতে শিবের গীত গেয়ে যাচ্ছেন।’

‘আওয়ামী লীগের শেকড় মাটির অনেক গভীরে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি জনমানুষের আস্থা ইস্পাত কঠিন’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘শেখ হাসিনা সরকার ঠুনকো কোনো জিনিস নয় যে, ধাক্কা লাগলেই পড়ে যাবে।’

বিএনপির রাজনীতি বৈপরীত্যে ভরা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের কোনো কোনো নেতার মস্তিষ্ক অপপ্রচার আর গুজব তৈরির উর্বর কারখানা।’

তিনি বলেন, ‘সরকারের সবকিছুতেই অন্ধ সমালোচনা আর নেতিবাচকতা বিএনপির রাজনীতি। এ রাজনীতি থেকে বেরিয়ে না এলে জনগণই বিএনপিকে বিদায়ের সাইরেন বাজিয়ে দেবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এক বছরের মধ্যে সরকার পতনের ভাবনা বিএনপির আকাশ-কুসুম কল্পনা’

আপডেট সময় ০১:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১