ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে ফের বিএনপির মশাল মিছিল

আকাশ জাতীয় ডেস্ক:  

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে রাজধানীতে ফের মশাল মিছিল করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মিছিলটি কাকরাইল মোড় থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের উদ্যোগে মিছিলে আরও অংশ নেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি মাহমুদুর রহমান সুমন, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি মশিউর রহমান রনি, ফতুল্লা থানার সভাপতি মেহেদী হাসান, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, ছাত্রদলের ঢাকা মহানগর পূর্বের যুগ্ম সম্পাদক জাবেদ ইকবালসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মিছিল থেকে নেতাকর্মীরা খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একইসঙ্গে অবিলম্বে আটক নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন নড়াইলের একটি আদালত। মানহানির দুটি পৃথক মামলায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে ফের বিএনপির মশাল মিছিল

আপডেট সময় ১২:০০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ফেব্রুয়ারী ২০২১