ঢাকা ০৮:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী সকল ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়তে চাই রাজধানীতে জুলাই স্মৃতিস্তম্ভ ও আধুনিক ওসমানী উদ্যান উদ্বোধন করলেন

আবারও থানার সামনে কাদের মির্জার অবস্থান

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সামনে আবারও অবস্থান কর্মসূচি পালন করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দলীয় নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি।

নোয়াখালী জেলা প্রশাসক, পুলিশ সুপার, কোম্পানীগঞ্জ থানার ওসি এবং ওসি (তদন্তকে) প্রত্যাহার এবং নোয়াখালীর অপরাজনীতি বন্ধের দাবিতে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে থানা ফটকের সামনে সারারাত অবস্থান কর্মসূচি পালন করে বুধবার সকাল ৯টায় তা স্থগিত করেছিলেন।

বৃহস্পতিবার অর্ধদিবস হরতাল শেষে আবারও একই দাবিতে তিনি শুক্রবার ও শনিবার অবস্থান কর্মসূচির ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী, আগামীকাল শনিবার বসুরহাট বাজারে অবস্থান কর্মসূচি করবেন কাদের মির্জা। আজকের কর্মসূচি থেকে আগামীকালের অবস্থান ধর্মঘট সফল করার আহ্বান জানান কাদের মির্জা।

Tag :
আপলোডকারীর তথ্য

মধ্যপ্রাচ্যের ঘাঁটি থেকে নীরবে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আবারও থানার সামনে কাদের মির্জার অবস্থান

আপডেট সময় ০১:০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১