ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যারা আমার পরিবারকে রাজাকার বলেছে, তাদের শাস্তি চাই: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার পরিবারের ওপর, আমার ওপর যারা হামলা করেছে এবং আমার পরিবারকে রাজাকার পরিবার বলেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

রোববার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ দাবি জানান।

কাদের মির্জা বলেন, নোয়াখালী ও ফেনী থেকে অপরাজনীতি বন্ধ করা হোক। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার তা অবশ্যই করতে হবে। বাংলাদেশে অরাজকতার নির্বাচন, ভোটবিহীন নির্বাচন আমরা দেখতে চাই না। তারপরে বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, দল থেকে আমাকে বহিষ্কার করা হলে, আমি একা চলব। আমি একটি বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করেছি। সেখানে মাইক লাগিয়েছি। সেখানে আমি বাংলাদেশের চিত্র তুলে ধরবো।

তিনি আরো বলেন, নোয়াখালীতে কোনো ইন্টার্নাল রাজনীতি নেই। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে এ বিষয়ে আমার কোনো কথাই হয়নি। নোয়াখালীতে যারা আছে তারা সবাই অপরাজনীতির হোতা।

নোয়াখালীর অন্যায়, অনিয়ম, টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য ও অপরাজনীতির বিরুদ্ধে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা এ সংবাদ সম্মেলন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যারা আমার পরিবারকে রাজাকার বলেছে, তাদের শাস্তি চাই: কাদের মির্জা

আপডেট সময় ১০:৫৭:২৯ অপরাহ্ন, রবিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২১