ঢাকা ০২:০৫ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা বাংলাদেশের এলডিসি উত্তরণের সময় বাড়াতে সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ যুক্তরাষ্ট্র আলোচনায় প্রস্তুত, তবে ইরান আন্তরিক নয়: রুবিও জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান বাংলাদেশের ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন, সেটা কেমন চরিত্র আর হেকমত?’ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র জুলাই সনদ অসাংবিধানিক হলে বিএনপি সরকারও অবৈধ: সারজিস আলম বিএনপি শুধু গণভোট নয়, নিজেদের ৩১ দফার অঙ্গীকার থেকেও সরে এসেছে: আখতার হোসেন

নাইজেরিয়ায় নৌকাডুবি, শিশুসহ ৩৩ জনের মৃত্যু

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নাইজেরিয়ায় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে শিশুসহ অন্তত ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া নিখোঁজ রয়েছে আরো অন্তত ৩০ জন। দেশটির জরুরি বিভাগ জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলে নাইজার নদীতে বুধবার এ দুর্ঘটনা ঘটলেও তা জানা যায় শুক্রবার। ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করার কারণে এটি দুর্ঘটনায় পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নৌকাটি নাইজেরিয়ার প্রতিবেশী দেশ নাইজার থেকে যাত্রা করেছিল। নাইজারের ডোসো অঞ্চলের সীমান্তবর্তী গায়া থেকে ব্যবসায়ীদের নিয়ে নাইজেরিয়ার একটি গ্রামীণ বাজারের উদ্দেশ্যে রওনা হয়েছিল সেটি। বুধবার সকালে নাইজেরিয়ার কেব্বি রাজ্যের প্রত্যন্ত লোলো গ্রামের কাছে নৌকাটি ডুবে যায়।

নৌকায় মোট যাত্রী ছিল ১৫০ জন। এদের মধ্যে ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। আরো অন্তত ৩০ জন নিখোঁজ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও করিডোর নিয়ে চীন-বাংলাদেশের মধ্যে আলোচনা

নাইজেরিয়ায় নৌকাডুবি, শিশুসহ ৩৩ জনের মৃত্যু

আপডেট সময় ১২:০২:২৩ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭