ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জিয়ার খেতাব বাতিলের ক্ষমতা জামুকার নেই: বিএনপি

আকাশ জাতীয় ডেস্ক:

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) এখতিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা।

দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, যারা কাউকে খেতাব দিতে পারে না, তাদের বাতিলের ক্ষমতাও নেই।

জিয়াউর রহমানের খেতাব বাতিলে জামুকা সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশে এ কথা বলেন তিনি।

তার বক্তব্যের পরপরই সমাবেশে লাঠিপেটা করে পুলিশ। এতে অনেক নেতাকর্মী আহত হন।

খন্দকার মোশাররফ বলেন, জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের সূচনা করেন। তার খেতাব আপনারা বাতিল করতে চান?

‘জামুকার কোনো এখতিয়ার নেই এই খেতাব বাতিলের। সেই সময়ে সরকারের উচ্চ পর্যায় থেকে এই খেতাব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিজ্ঞাস করতে চাই তাদের নতুন করে কাউকে খেতাব দেওয়ার ক্ষমতা আছে কি না? এটা তাদের নাই। অতএব বাতিল করার ক্ষমতাও জামুকার নাই।’

বিএনপির এ নেতা বলেন, যারা চেষ্টা করছেন বাতিল করার জন্য, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের পায়ের নিচে মাটি নাই। শেখ হাসিনার হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আজকে যখন জনগণ রুখে দাঁড়িয়েছে, তখন এই ষড়যন্ত্র। আমি সবাইকে আহবান জানাব, আগামী দিনে এই সরকারের পতনের আন্দোলনে ঐক্যবদ্ধ হোন। আজকে আমি সেই আন্দোলনের ডাক দিচ্ছি।

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশটা ভাষণে স্বাধীন হয় নাই, দেশটা স্বাধীন হয়েছে যুদ্ধে। সেই মুক্তিযুদ্ধের অপর নাম জিয়াউর রহমান।

তিনি বলেন, জিয়ার খেতাব নিয়ে আমরা ব্যবসা করি না, আমরা গর্ববোধ করি। আমি সবাইকে বলি, ও খেতাব নিয়ে টানাটানি করুক, সবাই মিলে আমরা ওর গদিটা ধরে টান দেই। ওখান থেকে নামিয়ে নিতে পারলে সব হিসাব-নিকাশ একদিনে চুকে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জিয়ার খেতাব বাতিলের ক্ষমতা জামুকার নেই: বিএনপি

আপডেট সময় ০৫:২২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১