ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযুদ্ধে জিয়া পাকিস্তানের হয়ে কাজ করেছেন: তথ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব চূড়ান্তভাবে বাতিল হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে কাজ করেছেন। যুদ্ধে জিয়ার ভূমিকা ছিল মূলত পাকিস্তানের পক্ষে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবস-২০২১ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে মন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। তার বড় প্রমাণ তিনি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী হয়ে কাজ করেছেন।

বিশ্ব বেতার দিবস প্রসঙ্গে মন্ত্রী বলেন, বেতারের গুরুত্ব এখনো কমেনি। পাহাড় ও বঙ্গোপসাগরে মাঝিদের কাছে বেতার এখনো জনপ্রিয়। কম খরচে এ মাধ্যম থেকে তথ্য পাওয়া যায়। আগামীতে বেতার নিয়ে নানা পরিকল্পনা রয়েছে। দেশ পাল্টাচ্ছে, বাংলাদেশ ডিজিটাল হয়েছে। দেশ ও যুগের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশ বেতারের উন্নয়ন করা হচ্ছে।

মানুষের হাতে হাতে মোবাইল অ্যাপসের মাধ্যমে বেতার পৌঁছে যাবে সেজন্য কাজ করা হচ্ছে। বাংলাদেশ বেতার এখন সারা বিশ্বে।

এসময় অন্যান্যদের মধ্যে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান, তথ্য সচিব খাজা মিয়া, বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযুদ্ধে জিয়া পাকিস্তানের হয়ে কাজ করেছেন: তথ্যমন্ত্রী

আপডেট সময় ০২:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২১