ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আলজাজিরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া প্রতিবেদন করেনি: নুর

আকাশ জাতীয় ডেস্ক:   

সেনাবাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আলজাজিরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া প্রতিবেদন করেনি বলে জানিয়েছেন ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে পলিটেকনিক শিক্ষার্থীরদের ওপর হামলার প্রতিবাদে ছাত্র অধিকার পরিষদ আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

নুর বলেন, আজকে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি মনে করি, শুধু সেনাবাহিনীকে নয়, বাংলাদেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। ছাত্র, যুবক, বন্ধুদের বলবো, আপনারা চোখ-কান খোলা রাখেন।

ডাকসুর সাবেক ভিপি আরও বলেন, এই যে আলজাজিরার প্রতিবেদনটির অবশ্যই অনেক সত্যতা রয়েছে। কিন্তু, আপনাদের বুঝতে হবে এটা একটি রাষ্ট্রের স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আলজাজিরা কিন্তু কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া এই প্রতিবেদন প্রকাশ করেনি। আমরা বলছি সত্যতা আছে কিন্তু একইসঙ্গে পলিটিক্যালি মোটিভেটেড। কারণ এই সরকার যতদিন ধরে ক্ষমতায় আছে আমেরিকা, চীন চাচ্ছে বাংলাদেশকে একটা পকেট বানাতে। কাজেই দুই পরাশক্তি এবং পার্শ্ববর্তী দেশের ত্রিমুখী প্রতিযোগিতা। এখন সরকার তো ভোটে নির্বাচিত নয়। তারা টিকে আছে তথাকথিত অপশক্তির কারণে। তাই নতুন কাউকে ক্ষমতায় এনে সত্য উন্মোচন করা হয়েছে। এটাকে সত্য বলতে পারেন আবার ষড়যন্ত্র বলতে পারেন। সত্য বলার পরিবেশ না থাকলে ষড়যন্ত্র করে পরিবেশ তৈরি করবে।

পলিটেকনিক শিক্ষার্থীদের দাবির কথা উল্লেখ করেন নুর বলেন, তাদের কোনো দাবি অযৌক্তিক নয়। প্রত্যেকটি ছাত্র সংগঠন জানিয়েছে যে, করোনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেওয়া যাবে না। প্রয়োজনে আমরা বলবো আপনারা অর্ধেক করে ফি নেন। কিন্তু আপনাদের মানবিক পরিচয় দিতে হবে।

নুর বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে করোনাকালে যারা কর্মহীন হয়েছে, সেদেশের সরকার ভর্তুকি দিয়েছে , রাষ্ট্র ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে। অথচ আমাদের সরকার ২ হাজার ৫শ টাকা দিয়েই সীমাবদ্ধ। তাও আমরা দেখেছি ৫০ লাখ মানুষের তালিকা করলেও কতজন পেয়েছে। মুজিব বর্ষের উপহার ঘর দিচ্ছে, সে ঘর উঠতে না উঠতেই ভেঙে পড়ে মানুষের গায়ে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার এই উদ্যোগ অনেক ভালো, আপনার আশে-পাশে থাকা চোর-বাটপার, দুর্নীতিবাজদের কারণে ভেস্তে যাচ্ছে। আমরা যারা আপনার সমালোচক করি দুর্ভাগ্যজনক যে আপনারা আমাদের কথা নেন না।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, যুগ্ম আহ্বায়ক ফারুক খান প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আলজাজিরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া প্রতিবেদন করেনি: নুর

আপডেট সময় ১১:৪৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী ২০২১