ঢাকা ০১:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আ.লীগের টপ টু বটম মুখস্থ মিথ্যা বলে: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগের টপ টু বটম মুখস্থ মিথ্যা বলে- এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, দুই দিন আগে পরাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বললেন, বাংলাদেশ হাঙ্গেরিকে ৫ হাজার ভ্যাক্সিন দেবে। অথচ আমরা যেটি জানতে পারলাম হাঙ্গেরির সাথে এ বিষয়ে কোনো কথাই হয়নি। কারণ হাঙ্গেরি নিজেই একটি উন্নত দেশ। বাংলাদেশ থেকে তাদের টিকা নেয়ার কথা নয়। সেটা তাদের গণমাধ্যমেই প্রচার হয়েছে। সেখানে বলা হয়েছে তারা বাংলাদেশ থেকে টিকা নেবে না।

রবিবার দুপুরে নড়াইলের একটি মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেয়ার প্রতিবাদে জাতীয়তাবাদী মৎসজীবী দলের উদ্যোগে রাজধানীর পল্টন মোড় থেকে বিজয় নগর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যারা জনগণের কাছে জবাবদিহিতা করে না, তাদের কোনো নীতি নৈতিকতা নেই। তারা মিথ্যা কথা বলাকে জায়েজ মনে করে। শুধুমাত্র দেশের লোককে তারা বিভ্রান্ত করছে না, গোটা বিশ্ববাসীকে তারা বিভ্রান্ত করছে। এটা করতে গিয়ে তারা গোটা দেশের ইমেজকে বিনষ্ট করছে, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

রিজভী আরও বলেন, দেশে এখন করোনা টিকা দেয়া হচ্ছে। আমরা আগে থেকেই বলছি, ভারত থেকে যে করোনার টিকা নিয়ে আসা হয়েছে এটার বিষয়ে আরো বেশি গবেষণা করে নির্ভুল এবং এটা যে মানবদেহের জন্য কার্যকর হবে এই বিষয়টা আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরা উচিত ছিল। কিন্তু সরকার তা না করে একতরফাভাবে করোনার ভ্যাকসিন দেয়া শুরু করেছে। ফলে মানুষের মধ্যে যে সন্দেহ তা থেকেই গেছে। এই টিকা নিয়ে মানুষের মধ্যে কোনো আগ্রহ নেই। টিকা নেয়ার জন্য ১৮ কোটি মানুষের দেশে মাত্র ২ লাখ মানুষ রেজিস্ট্রেশন করেছে এতেই বোঝা যায় যে মানুষের কোনো আগ্রহ নেই এটা নেয়ার জন্য।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক আবুল বাশার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহিদুর রহমান যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন, সোহেল আহমেদ, স্বেচ্ছাসেবকদল নেতা মোরশেদ আলম, ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আ.লীগের টপ টু বটম মুখস্থ মিথ্যা বলে: রিজভী

আপডেট সময় ০৩:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১