ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: কাদের

আকাশ জাতীয় ডেস্ক:  

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপিকে হুশিয়ার উচ্চারন করে বলেছেন, তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না।

তিনি রোববার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

নির্বাচনে ব্যর্থ ও পরাজিত হয়ে বিএনপির নেতারা এখন হাঁকডাক শুরু করেছেন উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তাদের মাঠ গরমের অপচেষ্টাও সফল হবে না।

তিনি বলেন, জেল-জুলুম,নির্যাতন আর রাজপথ থেকে উঠে আসা জনগণের সংগঠন আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে কোনো লাভ নেই।

তিনি বিএনপির পরাজিত মেয়রপ্রার্থীদের উদ্যোগে আন্দোলনের ডাকের সমালোচনা করে বলেন, রোদনভরা ব্যর্থতার কাহিনী শুনে জনগণের কী লাভ হবে?

Tag :
আপলোডকারীর তথ্য

তাদের কোনো অপকর্ম বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না: কাদের

আপডেট সময় ০২:১০:৪৭ অপরাহ্ন, রবিবার, ৭ ফেব্রুয়ারী ২০২১