ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারের কোথাও মুখ দেখানোর জো নেই: রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশকে নিয়ে আল জাজিরা টেলিভিশনের প্রতিবেদনের দিকে ইঙ্গিত করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের রাষ্ট্রযন্ত্র থেকে যে দুর্গন্ধ বের হচ্ছে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়েছে। এই সরকারের আর কোথাও নিজেদের মুখ দেখাবার জো নেই। তাই পূর্বের বৈশিষ্ট্যের মত প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীরাও যে ব্যর্থ রাষ্ট্রের ভয়াবহ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা প্রদান করেছেন ।’

নড়াইলের আদালতে তারেক রহমানের সাজা হওয়ার প্রতিবাদে শুক্রবার সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন।

রিজভীর দাবি, বঙ্গবন্ধুকে কটুক্তির যে মামলায় তারেক রহমানকে সাজা দেয়া হয়েছে সেটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি রাজধানীর সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে বাড্ডা লিংক রোডের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

রিজভী বলেন, চারদিক থেকে ব্যর্থ হয়ে সরকার জিয়া পরিবারকে টার্গেট করে আবারও মিথ্যা মামলা দিয়ে এবং নানা ধরনের কুৎসা রটনা করে নিজেরা মনে করছে পার পেয়ে যাবে। কিন্তু জনগণের কাছে ইতিমধ্যেই এই আওয়ামী সরকার গণধিকৃত হয়ে গেছে সরকারের ক্ষমতায় থাকার আর কোন ভিত্তি নেই । যেকোন মুহূর্তে এই সরকারের পতন ঘটবে।

সরকারের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, অবিলম্বে দেশনায়ক তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে সাজা ও প্রত্যাহার করতে হবে নইলে এক সম্মিলিত আন্দোলনের মাধ্যমে সরকারকে ধাক্কা দিয়ে পতন ঘটাতে জনগণ প্রস্তুতি নিচ্ছে।

এ সময় ঢাকা মহাগর উত্তর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মুন্সি বজলুল বাসিত আঞ্জু,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলিম নকিসহ-বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারের কোথাও মুখ দেখানোর জো নেই: রিজভী

আপডেট সময় ১২:৫৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ফেব্রুয়ারী ২০২১