ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাংলাদেশ–সিরিজ দিয়ে শুরু ক্রিকেটের নতুন নিয়ম

 অাকাশ স্পোর্টস ডেস্ক:

পচেফস্ট্রুমেই ইতিহাস হয়ে যেতে পারে। এ ধরনের কথাবার্তায় সব সময় একটি শর্ত জুড়ে দেওয়া হয়—‘যদি সবকিছু ঠিকঠাক থাকে’। তবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকাকে ইতিহাসের অংশ হতে হলে ঠিকঠাক নয়, কিছু কিছু ‘ভুল’ করতে হবে দল দুটিকে। হাজার হলেও ‘লাল কার্ড’ দেখা মানেই তো কেউ না কেউ বড় ধরনের কোনো ভুল করছেন!

‘কোড অব কন্ডাক্টে’ পরিবর্তন এনেছে আইসিসি। আগামী ১ অক্টোবর থেকে চালু হওয়ার কথা থাকলেও বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের ক্ষেত্রে তিন দিন আগেই চালু হয়ে যাচ্ছে নতুন নিয়ম। এর ফলে গুরুতর অসদাচরণের জন্য আম্পায়ার ক্রিকেটারদের মাঠ থেকে বের করে দিতে পারবেন। ক্রিকেট মাঠে আগ্রাসী আচরণ থামাতেও আম্পায়ারদের হাতে এমন ক্ষমতা তুলে দিচ্ছে আইসিসি। ফলে ‘লাল কার্ড’ দৃশ্যমান না হলেও আচরণের মাত্রা ছাড়ালেই ফুটবলের মতোই মাঠ ছেড়ে ড্রেসিংরুমে আশ্রয় নিতে হবে ক্রিকেটারদের। ‘লেভেল তিন’ হলে সেটা নির্দিষ্ট কিছু ওভারের জন্য। আর যদি অপরাধের মাত্রা ‘লেভেল চারে’র হয়, সে ক্ষেত্রে ম্যাচের বাকি সময়ের জন্য নিষিদ্ধ হবেন। ব্যাটসম্যানের ক্ষেত্রে তাঁর নামের পাশে ‘রিটায়ার্ড আউট’ লেখা হবে।
‘লাল কার্ডে’র পাশাপাশি ডিআরএসেও পরিবর্তন আসবে। এত দিন পর্যন্ত ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলে দলের কোটা থেকে একটি বাদ চলে যেত। এখন থেকে ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেলেও সেটি যদি ‘আম্পায়ার্স কল’ হয়, তাহলে রিভিউয়ের কোটা কমবে না। তবে টেস্টে ৮০ ওভারের পর ডিআরএসের কোটা নতুন করে শুরু হওয়ার ব্যাপারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আইসিসির এই সভায় ক্রিকেট ব্যাটের মাপ নিয়েও আলোচনা হয়েছে। হালের ক্রিকেটাররা ব্যাটের ধার মোটা করে রাখেন বলে অভিযোগ অনেক দিনের। ধার মোটা করে রাখলে বড় শট খেলতে সুবিধা হয়। আইসিসির ক্রিকেট কমিটি ব্যাপারটি বন্ধ করে ব্যাটের মাপ নির্দিষ্ট করে দেওয়ার সুপারিশ করেছে। এখন থেকে সর্বোচ্চ ১০৮ মিলিমিটার প্রশস্ত ব্যাট ব্যবহার করা যাবে। আর ব্যাটের সর্বোচ্চ পুরুত্ব হবে ৬৭ মিমি এবং পাশে সেটা ৪০ মিমির বেশি হবে না।
তবে ব্যাটসম্যানরা অন্তত একটি বিষয়ে শান্তি পাবেন এখন। পপিং ক্রিজ ক্রস করার পর ব্যাট বা পা মাটি থেকে ওপরে উঠলেও এখন আর আউট হবে না ব্যাটসম্যানরা। বর্তমানে দাগ পার হলেও যদি স্ট্যাম্প ভাঙার সময় ব্যাটসম্যানের পা কিংবা ব্যাট মাটিতে না থাকে, তবে আউট বলে বিবেচিত হন।
ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ ১৩ অক্টোবরে শেষ হলেও এ সিরিজ পুরোনো নিয়মেই চলবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বাংলাদেশ–সিরিজ দিয়ে শুরু ক্রিকেটের নতুন নিয়ম

আপডেট সময় ১২:৫৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭