ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তারেক রহমানের সাজা: পল্টনে বিএনপির বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক:   

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতে সাজা হওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি।

বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল, নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে আবার নয়াপল্টনে গিয়ে শেষ হয়। এতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ ছাত্রদল, যুবদলের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহারের দাবি জানান।

এর আগে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করার দায়ে তারেক রহমানকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয় নড়াইলের একটি আদালত। একই মামলায় তাকে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে তারেক রহমান ইংল্যান্ডের ইস্ট লন্ডনের এন্ট্রিয়াম ব্যাংকওয়েট হলে বিএনপির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আপত্তিকর বক্তব্য দেন। এ ঘটনায় ওই বছরের ২৪ ডিসেম্বর নড়াইলের কালিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শাহাজাহান বিশ্বাস মামলাটি করেন।

মামলাটিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট-২ এর বিচারক আমাতুল মোর্শেদা এ রায় দেন। তারেক রহমানের অনুপস্থিতিতে আদালত এ আদেশ দেন। আসামি গ্রেপ্তার হওয়ার পর থেকে রায় কার্যকর বলে আদেশে বলা হয়।

রায়ের পর বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। বিক্ষোভ মিছিলে যুবদলের গোলাম মাওলা শাহীন, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, সিনিয়র সহ-সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, সহ-সভাপতি ওমর ফারুক কাওছার, পার্থদেব মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, এসএম হলের এইচএম আবু জাফরসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তারেক রহমানের সাজা: পল্টনে বিএনপির বিক্ষোভ

আপডেট সময় ০৬:২০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১