ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি বাংলাদেশে নীতির অনিশ্চয়তা আমাদের ভয়ের কারণ: ব্রুনাইয়ের রাষ্ট্রদূত চবিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার অবস্থান কর্মসূচি যুক্তরাষ্ট্র অবরোধ প্রত্যাহার না করলে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় আট শিশু নিহত এপ্রিলের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৮০ কোটি ডলার বিগত সরকারের দুর্নীতির কারণে হাতুড়ির টোকায় বর্তমান স্বাস্থ্যখাত পুনর্গঠন কঠিন স্কুলপড়ুয়া শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে পুলিশে সোপর্দ নিরাপত্তা নিয়ে শঙ্কা, দ্বিতীয় দফার বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারতে বাজি তৈরির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ২০

অস্ট্রেলিয়ার বিবিএল’এ খেলবেন আফগান স্পিনার রশীদ খান

অাকাশ স্পোর্টস ডেস্ক:
অস্ট্রেলিয়ার টি-২০ বিগ ব্যাশ লীগে এডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলবেন আফগানিস্তানের স্পিন তারকা রশীদ খান। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ১৮ বছর বয়সী এই স্পিনার ভারতীয় প্রিমিয়ার লীগে চলতি বছর অন্যতম সফল বোলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। প্রথম আফগান খেলোয়াড় হিসেবে তিনি আইপিল এর পরে এবার বিবিএল’এ খেলতে যাচ্ছেন।
ক্লাবের এক বিবৃতিতে এই লেগ স্পিনার বলেছেন, ‘বিবিএল’এ স্টাইকার্সের হয়ে চুক্তি করতে পেরে আমি দারুণ খুশী। এই ধরনের একটি বড় মাপের টুর্নামেন্টে খেলার সুযোগ পাওয়াটা সত্যিই সৌভাগ্যের। এছাড়া প্রথম আফগান খেলোয়াড় হিসেবে বিবিএল’এ অংশগ্রহণও দারুণ সম্মানের।’
এডিলেড স্ট্রাইকার্স কোচ জেসন গিলেস্পি জানিয়েছেন রশীদের চুক্তি দলের জন্য দারুণ এক টার্নিং পয়েন্ট। এ সম্পর্কে গিলেস্পি বলেন, টি-২০ ক্রিকেটে রশীদ ইতোমধ্যেই তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার বোলিংয়ে দারুণ বৈচিত্র্য আছে। তার মত একজন স্পিনারকে পেয়ে এডিলেড স্ট্রাইকার্স দারুণ আনন্দিত।
এ পর্যন্ত আফগানিস্তানের হয়ে ২৯টি ওয়ানডেতে রশীদ ৬৩টি উইকেট দখল করেছেন। এর মধ্যে জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ১৮ রানে ৭ উইকেট দখল করে তিনি ওয়ানডে ইতিহাসে চতুর্থ সেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন। এছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার টি-২০ লীগে তিনি গায়ানা এ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে অংশগ্রহণ করে প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেছেন। এবারের অস্ট্রেলিয়ান ঘরোয়া বিবিএল মৌসুম আগামী ২০ ডিসেম্বর থেকে শুরু হবে।
Tag :
আপলোডকারীর তথ্য

রুবেলকে বিদায়ি সম্মাননা দেবে বিসিবি

অস্ট্রেলিয়ার বিবিএল’এ খেলবেন আফগান স্পিনার রশীদ খান

আপডেট সময় ১২:৪১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭