ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপির সালাউদ্দিন আত্মসমর্পণ করে কারাগারে

আকাশ জাতীয় ডেস্ক: 

নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে করা মামলায় সাবেক এমপি সালাউদ্দিন আহমেদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর ৭ম যুগ্ম মহানগর দায়রা জজ মো. আফতাবুজ্জামানের আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।

সকালে সালাউদ্দিন আহমেদ আদালতে আত্মসমর্পণ করেন। পরে তার আইনজীবী জামিনের আবেদন করেন। তবে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

আদালত শুনানি শেষে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল রাজ্জাক জানান, ওয়ারি থানার এক মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সালাউদ্দিন। শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৫ সালের ৩০ জানুয়ারি দুপুর ২টায় মেয়র হানিফ ফ্লাইওভারের গুলিস্তান টোল প্লাজার সামনে ঢাকা মেট্রো জ-১১-২২৪৯ নম্বরের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগ ও গাড়ি ভাঙচুর করা হয়। ২০১৫ সালের ১২ আগস্ট ওয়ারি থানার এসআই শাহআলম বিএনপি নেতা সালাহউদ্দিনসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। সালাহউদ্দিন এ মামলার শুরু থেকেই পলাতক ছিলেন। তিনি ছিলেন চার্জশিটভুক্ত ২৪ নম্বর আসামি। মামলা নম্বর (১৪-১-২০১৫)।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপির সালাউদ্দিন আত্মসমর্পণ করে কারাগারে

আপডেট সময় ০১:১০:০৯ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১