ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

এক ছবিতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন সেলেনা

অাকাশ বিনোদন ডেস্ক:

গানের জগতের ব্যস্ত তারকা সেনা গোমেজ পপ তারকা জাস্টিন বিবারের সঙ্গে প্রেমের সম্পর্ক ছেদ পড়ার পর বেশ ভেঙে পড়েছিলেন। তারপর দ্রুতই নিজেকে সামলে নিয়ে নতুন করে গানে মনোনিবেশ করতে চেয়েছিলেন সেলেনা। গ্রীষ্মে নতুন মিউজিক ভিডিও তৈরি হলেও এর প্রচারে সেলেনাকে না দেখে ভক্ত-সমর্থকেরা ছিলেন উদ্বিগ্ন। তবে তাদের সব প্রশ্নের উত্তর এক ছবিতেই দিলেন ২৫-বছর বয়সী এই তরুণী।

জীবনে ঘটে যাওয়া নানান সুন্দর মুহূর্ত ছবি শেয়ারিংয়ের সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে দিতে ভালোবাসেন শিল্পী ও অভিনেত্রী সেলেনা গোমেজ। হাসপাতালের বিছানায় শোয়া অবস্থার ছবি বৃহস্পতিবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সেলেনা। আর পোস্টে লিখেছেন ‘হ্যান্ড অব মাইসেলফ’।

সেলেনা গোমেজ বলেন, তিনি কিডনি প্রতিস্থাপনের ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। লুপাস রোগে আক্রান্ত সেলেনা কিছুদিন আগে কিডনি প্রতিস্থাপন করেছেন। আর তাঁকে কিডনি দিয়ে নতুন জীবন দিয়েছেন তারই ঘনিষ্ঠ বান্ধবী ফ্রান্সিয়া রাইসা।

রাইসা নিজেও একজন অভিনেত্রী। ‘দ্য সিক্রেট লাইফ অব দ্য আমেরিকান টিনএজার’ ছবিতে অভিনয়ের জন্য তিনি খ্যাতি কুড়িয়েছেন।

বান্ধবীর প্রতি কৃতজ্ঞতার কথা জানাতে কিন্তু ভোলেননি সেলেনা। তিনি বলেন, আমার  সুন্দর মনের বান্ধবী রাইসাকে কীভাবে ধন্যবাদ জানাব সেই ভাষা জানা নেই। সে আমাকে সর্বোচ্চ উপহারটুকু দিয়েছে, আমার জন্য তার কিডনি উৎসর্গ করেছে। আমি তাই অসম্ভব ভাগ্যবতী। তোমাকে খুব ভালোবাসি বোন।

পরিচালক উডি অ্যালেনের আগামী ছবিতে (নাম ঠিক হয়নি) অভিনয় করবেন সেলেনা গোমেজ।

এর আগে ২০১৫ সালে এক সাক্ষাৎকারে সেলেনা জানিয়েছিলেন, তিনি লুপাস রোগে আক্রান্ত। এ জন্য ২০১৩ সালে তাকে কেমোথেরাপি পর্যন্ত নিতে হয়েছে।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস।

Tag :
আপলোডকারীর তথ্য

এক ছবিতেই অনেক প্রশ্নের উত্তর দিলেন সেলেনা

আপডেট সময় ১২:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭