ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দেশব্যাপী চলছে অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব: ফখরুল

আকাশ জাতীয় ডেস্ক: 

‘আওয়ামী ভয়াবহ দুঃশাসন’ থেকে নিস্তার লাভে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকার গণবিরোধী ও জনবিচ্ছিন্ন। বিরোধী দল ও মতের মানুষসহ সাধারণ মানুষের আজ কোথাও যেন কোনো নিরাপত্তা নেই।

তিনি বলেছেন, ‘বর্তমান অবৈধ সরকারের শাসনামলে দেশব্যাপী চলছে অন্যায়, অবিচার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব।’

বিএনপি মহাসচিব অভিযোগ করেন, গত ২৮ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বার ভবনে প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের ওপর আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা হামলা করে। এতে অনেকে আহত হন। এ ঘটনাকে কাপুরুষোচিত ও সুপরিকল্পিত আখ্যা দিয়ে নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপি মহাসচিব।

তিনি বলেন, দেশে আইন-কানুনের ন্যূনতম চিহ্ন নেই বলেই শুধু বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীরাই আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলার শিকার হচ্ছে না, আইনজীবী ও সাংবাদিকদেরও এই পৈশাচিক হামলা থেকে রেহাই দেয়া হচ্ছে না।

তিনি বলেন, এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী সবকিছু দেখেও না দেখার কৌশল অবলম্বন করছে। এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে সন্ত্রাসীরা আরও বীরদর্পে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে দেশে এক ভয়ানক ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দেশব্যাপী চলছে অন্যায় ও সন্ত্রাসী কর্মকাণ্ডের নারকীয় উৎসব: ফখরুল

আপডেট সময় ১০:০৩:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী ২০২১