ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কাদের মির্জাকে শান্ত থাকতে বললেন ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তার ছোট ভাই ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। এ সময় ওবায়দুল কাদের তার ভাই কাদের মির্জাকে শান্ত থাকতে বলেছেন।

শনিবার (৩০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে তাদের এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের বিষয়ে কাদের মির্জা বলেন, এটা ছিল সৌজন্য সাক্ষাৎ। নির্বাচনের পর দেখা হয়নি, তাই দেখা করতে এসেছিলাম। সাংগঠনিক বিষয় নিয়ে কথা হয়েছে। আমরা কিছু কমিটি পুনর্গঠন করেছি, সেগুলো তাকে (সাধারণ সম্পাদক) জানিয়েছি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, ওই নির্বাচনও যাতে সুষ্ঠু হয় সে বিষয়ে কথা হয়েছে।

নির্বাচনের সময় তিনি যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে ওবায়দুল কাদের কিছু বলেছেন কিনা জানতে চাওয়া হলে কাদের মির্জা বলেন, এসব বিষয়ে কোনো কথা হয়নি। তবে তিনি (ওবায়দুল কাদের) শান্ত থাকতে বলেছেন। নেতারা যেসব আচরণ করেছেন, বক্তব্য দিয়েছেন সে বিষয়ে নেত্রী (আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা) দেখছেন বলেও সাধারণ সম্পাদক জানিয়েছেন।

কাদের মির্জা বলেন, আমার পৌরসভায় সুষ্ঠু নির্বাচন হয়েছে। আমি বিজয়ী হয়েছি। আমি যে বক্তব্য দিয়েছি তা আমি সব সময় বলবো। আমি আজীবন এ কথা বলে যাবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কাদের মির্জাকে শান্ত থাকতে বললেন ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:৪৫:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১